আওয়ামীলীগ নেতার নেতৃত্বে চলছে কৃষি জমির মাটি কাটার মহোৎসব

০৩ জুন ২০২৫, ০৪:৫০ PM , আপডেট: ০৩ জুন ২০২৫, ০৮:৫৮ PM
কৃষি জমির মাটি কাটার মহোৎসব

কৃষি জমির মাটি কাটার মহোৎসব © টিডিসি ফটো

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পরেও লতিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিয়ামুল হক মন্ডলের নেতৃত্বে কৃষি জমির মাটি কাটার মহোৎসব চলছে। অভিযোগ উঠেছে দৈনিক ১০ হাজার টাকা চুক্তিতে কৃষি জমির মাটি বিক্রির মৌখিক অনুমতি দিয়েছে প্রশাসন। মঙ্গলবার (৩ জুন) দুপুরে উপজেলার লতিবপুর ইউনিয়নের বেড়াপাড়া এলাকায় গিয়ে দেখা গেছে ভেকু দিয়ে অনবরত কৃষি জমির মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। 

স্থানীয়রা জানায়, গত দুই বছর থেকেই দলীয় প্রভাব খাটিয়ে উপজেলার লতিবপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের বেড়াপাড়া এলাকায় অনবরত ড্রেজার ও ভেকু লাগিয়ে কৃষি জমির বালু মাটি করে আসছে লতিবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নিয়ামুল হক মন্ডল।সরকার পটপরিবর্তনের পরে ৬ মাস বালু মাটির ব্যবসা বন্ধ থাকলেও স্থানীয় বিএনপি রাজনৈতিক পরিচয়দানকারী রাসেল,হাসান,জামান,চন্দনের নেতৃত্বে দুই মাস থেকে পুনরায় অবৈধ বালু মাটির ব্যবসায় জড়িয়ে পড়ে আওয়ামীলীগের এই নেতা।

এদিকে গ্রামীণ কাঁচা রাস্তায় অনবরত ট্রাক্টর দিয়ে মাটি পরিবহনের ফলে দুই কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গত ২৪ মে এই স্থানে মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুলতামিস বিল্লাহ অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা ও অবৈধ বালু মাটি বিক্রির দায়ে দুইজনকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন। অভিযানের পর ৯ দিন বালু মাটি কাটা বন্ধ থাকার পরে দৈনিক ১০ হাজার টাকা চাঁদা দেয়ার শর্তে কথিত নেতা ও সাংবাদিকের সুপারিশে প্রশাসনকে ম্যানেজ করে পুনরায় মঙ্গলবার (৩ জুন) ভেকু লাগিয়ে কৃষি জমির মাটি কেটে বিক্রি শুরু করে আওয়ামীলীগ নেতা নিয়ামুল হক মন্ডল ও তার লোকজন।

নাম প্রকাশে অনিচ্ছুক বালু মাটি ব্যবসার সঙ্গে জড়িতদের ঘনিষ্ঠজনরা জানান, দৈনিক ১০ হাজার টাকা চুক্তিতে স্থানীয় কথিত সাংবাদিক ও বিএনপি নেতাদের সুপারিশে ইউএনও এর মৌখিক অনুমতি নিয়ে অভিযানের পরে পুনরায় অবৈধ বালু মাটি বিক্রির ব্যবসা শুরু করেছে রাসেল,হাসান,জামান ও চন্দন। আড়ালে থেকে সবকিছুর কলকাঠি নাড়ছেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নিয়ামুল হক মন্ডল। অভিযোগ দিলেও উপজেলা প্রশাসন করবে নাহ অভিযান। সর্বোচ্চ প্রশাসন দিবে সতর্কবার্তা। তখন অভিযোগকারীকে ম্যানেজ করে পুনরায় বালু মাটি বিক্রি চালিয়ে যাবে এই সিন্ডিকেট।

এবিষয়ে কথা বলতে অভিযুক্ত মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিয়ামুল হক মন্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মুলতামিস বিল্লাহ জানান, আমরা কাউকে বালু মাটি কাটার অনুমতি দেইনি। এবিষয়ে খোঁজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950