‘হাসনাত আবদুল্লাহ বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লার মাটিতে পা রাখতে দেওয়া হবে না’

১৯ মে ২০২৫, ০৬:২১ PM , আপডেট: ২০ মে ২০২৫, ১২:৫১ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © সংগৃহীত

‘বিএনপির রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে’ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর করা এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপির কুমিল্লার নেতারা। আজ সোমবার (১৯ মে) কুমিল্লা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, ‘হাসনাত আবদুল্লাহর দেওয়া বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লার মাটিতে তাকে পা রাখতে দেওয়া হবে না’।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া বলেন, ‘গত ১৬ মে কুমিল্লার একটি অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘‘কুমিল্লায় বিএনপির রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে’’। তার বক্তব্য শিশুসুলভ। তিনি রাজনীতিতে অপরিপক্বতার কারণে শিশুসুলভ বক্তব্য দিয়েছেন। তার মানসিক চিকিৎসার প্রয়োজন বলে আমরা মনে করি।’

তিনি বলেন, ‘হাসনাত আবদুল্লাহ বর্তমানে কিংস পার্টি খ্যাত এনসিপির মুখপাত্র। তার মতো ব্যক্তিদের দিয়ে পরিশীলিত রাজনীতি হবে না। রাজনীতিতে সহনশীলতার পরিচয় দিতে হয় এবং অন্য দল ও নেতাদের প্রতি সম্মান দেখাতে হয়। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে বিএনপির কুমিল্লার নেতাকর্মীরা ক্ষুব্ধ। তার বক্তব্য প্রত্যাহার করা না হলে বিএনপির কুমিল্লার নেতাকর্মীদের শান্ত রাখা সম্ভব নয়।’

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেলিম ভূঁইয়া বলেন, ‘হাসনাত আবদুল্লাহ যদি অতি দ্রুত সময়ের মধ্যে যদি বক্তব্য প্রত্যাহার না করে দুঃখ প্রকাশ না করে এবং বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে ক্ষমা না চায় তাহলে তাকে কুমিল্লায় কোনও অনুষ্ঠান করতে দেওয়া হবে না। তাকে কুমিল্লার মাটিতে পা রাখতে দেওয়া হবে না। কিন্তু আমরা তাকে এখনও অবাঞ্ছিত ঘোষণা করিনি। স্পেস খালি রেখেছি। আর যদি বিএনপির কাছে ক্ষমা না চায় তাহলে অবাঞ্ছিত করা হবে।’

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার এসব ছেলে-মানুষী নেতাদের রাজনীতিতে নামিয়ে সরকারকে বিতর্কিত করছেন। সরকারের উচিত তাদের রাজনীতির মাঠ থেকে সরিয়ে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করা। সরকার নির্বাচনকে যত বিলম্ব করবে ততই দেশের জনগণের আস্থা হারাবে। জনগণ চায় নির্বাচন।’

এর আগে, গত ১৬ মে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে জুলাই সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘৫ আগস্টের পূর্বে আওয়ামী লীগ যেভাবে স্বাভাবিক অবস্থায় জীবন যাপন করতো, এখন এসেও স্বাভাবিক অবস্থায় জীবন যাপন করছে—এটা আমাদের ব্যর্থতা।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম আমরা নিষিদ্ধ করতে পেরেছি কিন্তু তাদের যে ডোনার, অর্থ ব্যবস্থা, সেটা এখনও অক্ষত। আমি কুমিল্লায় আছি, যে উপজেলায় আছি, সেই উপজেলায় আওয়ামী লীগের রাজনীতি এখন তাদের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন তাদের টাকায় চলে।’

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9