শাহজালাল বিমানবন্দরে সচল হয়েছে ইমিগ্রেশন সার্ভার

০৩ জুন ২০২৫, ১০:৫৩ AM , আপডেট: ০৩ জুন ২০২৫, ০৩:১০ PM
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর © ফাইল ছবি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সার্ভার সচল হয়েছে। সোমবার (২ মে) রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য সার্ভার কিছু সময় বন্ধ ছিল বলে জানা গেছে। এ কার্যক্রম শেষ করে ফের সেবা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৩ জুন) পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। পুলিশের স্পেশাল ব্রাঞ্চও (এসবি) এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সার্ভার সচল রয়েছে। যাত্রীদের যথাসময়ে ইমিগ্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

এর আগে এক বার্তায় জানানো হয়, এদিন দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই এসআইটিএ সার্ভার রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। এ সময়ে সার্ভারনির্ভর চেক-ইন ও অন্যান্য প্রক্রিয়াগুলো সাময়িকভাবে বন্ধ থাকবে।

আরও পড়ুন: বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত, সময়সূচি প্রকাশ

জানা যায়, এসআইটিএ একটি সার্ভার যা সাধারণত বিমানবন্দর এবং এয়ারলাইন্সগুলোর মধ্যে যোগাযোগ ও তথ্য আদান-প্রদানে ব্যবহৃত হয়। এটি একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক, যা এয়ারলাইন্স, বিমানবন্দর, এবং অন্যান্য ভ্রমণের সঙ্গে সম্পর্কিত সংস্থাগুলোর মধ্যে ডেটা আদান-প্রদান করতে ব্যবহৃত হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্ভরযোগ্য সূত্র জানায়, এই ৩ ঘণ্টায় নির্ধারিত এয়ারলাইন্সগুলো ম্যানুয়ালি চেক-ইন কার্যক্রম সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।

সূত্র জানায়, যাত্রীসেবা নিশ্চিত করতে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স কর্তৃক নির্ধারিত সময় অনুযায়ী বিমানবন্দরে যথাসময়ে রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে।

বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9