শিক্ষকের বেত্রাঘাতে হাত ভাঙলো মাদ্রাসা ছাত্রের

০২ জুন ২০২৫, ০৭:০১ PM , আপডেট: ০৩ জুন ২০২৫, ১১:২৯ AM
বেত্রাঘাত

বেত্রাঘাত © প্রতীকী ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পড়া না পারার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষকের বেত্রাঘাত ও ধাক্কায় হামিম শেখ (৮) নামের এক ছাত্রের হাত ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে সে নানা বাড়িতে শয্যাশায়ী অবস্থায় রয়েছে, এবং তার লেখাপড়া বন্ধ হয়ে গেছে।

রবিবার (১ জুন) কোটালীপাড়া উপজেলার তারাশী-পবনাড়পাড় এলাকার মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন মাদ্রাসাটির মোহতামিম হাফেজ মুফতি আব্দুল্লাহ আল হাফিজ।

অভিযুক্ত শিক্ষক নাম হাফেজ মো. ইব্রাহিম খরিলুর রহমান। তিনি মাদ্রাসাটির হিফজ বিভাগের শিক্ষক।  

জানা গেছে, হেফজ বিভাগের শিক্ষার্থী হামিম শেখকে পড়া জিজ্ঞাসা করে মাদ্রাসাটির শিক্ষক হাফেজ মোঃ ইব্রাহিম খলিলুর রহমান। এসময় ছাত্র পড়া না পারায় বেত দিয়ে বেদম প্রহার করে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই প্রহারে হামিম অসুস্থ হয়ে পড়লে তাকে তার নানী সোনাই বেগম দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থকেন্দ্রে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষায় হামিমের হাত ভাঙ্গা পাওয়া যায়। এই ভাঙ্গা হাত নিয়ে ওই ছাত্র এখন নানা বাড়িতে শয্যাশায়ী রয়েছে।

শিক্ষার্থী হামিম শেখ বলেন, ইব্রাহিম খলিল হুজুর আমার কাছে পড়া জিজ্ঞেস করলে আমি পড়া না পারার কারনে সে আমাকে বেত দিয়ে খুব পিটায় এবং ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে আমার হাত ভাইংগা (ভেঙ্গে) যায়। হুজুর এর আগেও আমাকে অনেকবার মারছে। শুধু আমাকেই না, পড়া না পারলে হুজুর সবাইরেই বেত দিয়ে পিটায়। এই পিটানোর কথা বাড়িতে বলতে নিষেধ করে। এই জন্য আগে যতোবার মারছে আমি বাড়িতে কই নাই। 

ভুক্তভূগী শিক্ষার্থীর নানী সোনাই বেগম বলেন, আমি হামিমের জন্য খাবার নিয়ে মাদ্রাসায় যাই। গিয়ে দেখি মাদ্রাসার এক কোনায় শুয়ে সে কাদছে।তখন, ইব্রাহিম খলিল হুজুরকে হামিমের কান্নার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন পড়ে গিয়ে ব্যাথ্যা পেয়েছে। আমি হামিমকে বাড়ি নিয়ে এসে ওর জামা খুলে দেখি সারা শরীরে বেত দিয়ে পিটানোর দাগ। বাম হাতটি খুব ফুলে আছে। এরপর হামিমের কাছে শরীরের দাগের বিষয়ে জানতে চাইলে আমাকে জানায় ইব্রাহিম হুজুর তাকে বেত দিয়ে পিটিয়েছে।এরপর হামিমকে চিকিতসার জন্য হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা হাত ভাঙ্গা দেখে প্লাস্টার করে ওষুধ দিয়ে দিয়েছে। 

এ বিষয়ে জানার জন্য মাদ্রাসাটিতে গিয়ে অভিযুক্ত শিক্ষক হাফেজ মোঃ ইব্রাহিম খলিলকে পাওয়া যায়নি।

মাদ্রাসার মোহতামিম হাফেজ মুফতি আব্দুল্লাহ আল হাফিজ বলেন, হেফজ বিভাগের ছাত্র হামিমকে শাষণ করতে গিয়ে ওস্তাদ অতিরিক্ত শাষণ করেছে। যা খুবই অন্যায় হয়েছে। এ বিষয়ে আগামীকাল সকালে মাদ্রাসা পরিচালনা কমিটির সভা ডেকে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9