ডোবার পানিতে ডুবে প্রাণ গেল যমজ বোনের 

৩১ মে ২০২৫, ০৫:৩৯ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ১১:৫৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

শেরপুরে ডোবায় জমে থাকা পানিতে ডুবে শিলা ও নীলা (১২) জমজ দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে সদর উপজেলার ৮নং লছমনপুর ইউনিয়নের ছোটঝাউয়ের চর নামাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।    

জানা গেছে, নিহত দুই শিশু ওই গ্রামের রিকশাচালক মো. আব্দুস সালামের মেয়ে। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. মোখলেছ আলী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টি শুরু হলে জমজ দুই বোন শিলা ও নীলাসহ চার শিশু বাড়ি পাশে ডোবাতে জমে থাকা পানিতে গোসল করতে যায়। এসময় হঠাৎ শিলা ও নীলা পানিতে ডুবে যায়। পরে অপর দুই শিশুর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে গিয়ে তাদেরকে মৃত অবস্থায় পানি থেকে উদ্ধার করেন। 

লছমনপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মো. মোখলেছ আলী জানান, ওই দুই শিশুর বাবা আব্দুস সালাম ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। আজ দুপুরে পানিতে ডুবে তার দুই মেয়ের মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. জুবায়দুল আলম জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর এখনও পাইনি। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। 

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬