অনিয়মের অভিযোগে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

২৬ মে ২০২৫, ১০:১৯ AM , আপডেট: ২৬ মে ২০২৫, ০৮:৩৬ PM
ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান © টিডিসি ছবি

কাগজপত্র না থাকাসহ নানান অনিয়মের অভিযোগে হবিগঞ্জ শহরে দু’টি ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে একটিকে সিলগালাও করা হয়েছে।

রোববার (২৫ মে) দুপুরে সদর আধুনিক হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ।

সদর হাসপাতাল রোডের আধুনিক ডায়াগনস্টিক সেন্টার এর কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। এছাড়া, বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে চরম অব্যবস্থাপনা লক্ষ্য করা যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করে সিলগালা করা হয়।

অপরদিকে, ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার (ইপিআই ভবনের পাশে) এ বর্জ্য ব্যবস্থাপনায় ত্রুটি ও অন্যান্য অনিয়ম থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় উপস্থিত এক সেবা গ্রহণকারী বলেন, "দীর্ঘদিন ধরে এখানে চিকিৎসা পরীক্ষার জন্য আসছি। আজ জানতে পারলাম, প্রতিষ্ঠানটির কোনো অনুমোদন নেই। আমরা প্রতারিত হচ্ছিলাম, অথচ জানতামই না।"

হবিগঞ্জ জেলা সিভিল ডা: সার্জন রত্নদ্বীপ বিশ্বাস বলেন, "স্বাস্থ্যসেবা একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ খাত। কোনো প্রতিষ্ঠান নিয়ম না মেনে চালানো হলে তা সাধারণ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। এ বিষয়ে আমাদের তদারকি আরও জোরদার করা হচ্ছে।"

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ বলেন, "অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। সাধারণ মানুষের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালিত হচ্ছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

 

নিয়োগপত্র পাননি জুলাই আন্দোলনের সমন্বয়ক রাবির সাদ্দাম, বঞ্চ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসিতে বোর্ডসেরা, জবিতে সেরা বিভাগে—১৮তম বিজেএসে জজ হলেন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ফিটনেসবিহীন গাড়ি যত ভালো ড্রাইভারই চালান, দিনশেষে খাদে পড়…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৫ ছাত্রী, ৩ জনের অ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
রাবির হলে ঘুমন্ত ছাত্রকে বিষধর সাপের ছোবল
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
শচীনের চেয়েও প্রতিভাবান ছিলেন, সেই ক্রিকেটার এখন বৃদ্ধাশ্রমে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬