বাস-ইজিবাইক সংঘর্ষে মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর

২৫ মে ২০২৫, ০১:১৬ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ১২:৪২ PM
দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে

দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে © টিডিসি

সাতক্ষীরার আশাশুনি সড়কে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মায়ের কোল থেকে ছিটকে পড়ে মোস্তাকিম (১৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আজ রবিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দহাকুলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন খুলনার পাইকগাছা উপজেলার আবদুল আজিজের স্ত্রী ফাতেমা খাতুন (২৫), নিহত শিশুর মা শাপলা খাতুন (২০), নানি নাজমা খাতুন (৪৫), হযরত আলী (৪৫) ও সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের রাশেদ আলী। আহত ব্যক্তিদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ছাত্র উপদেষ্টারা গণ-অভ্যুত্থানের প্রতিনিধি, তাদের ট্যাগ দেওয়ার চেষ্টা চলছে: হাসনাত

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত মোস্তাকিম তার মা ও নানির সঙ্গে খুলনার পাইকগাছার শ্রীকণ্ঠপুর গ্রাম থেকে সাতক্ষীরায় চিকিৎসক দেখাতে ইজিবাইকে করে আসছিল। পথিমধ্যে দহাকুলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় মোস্তাকিম তার মায়ের কোল থেকে ছিটকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক। এ বিষয়ে কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু, করবেন যেভাবে
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যে ৭ অভ্যাস ফুসফুসের কার্যকারিতা নষ্ট করে দেয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘুমের সময় কি কমিয়ে ফেলেছেন, দীর্ঘমেয়াদে যে প্রভাব পড়তে পারে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে-স্কেল অনুমোদন, যেমন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পরকীয়ার জেরে একই পরিবারের তিনজনকে হত্যা, এক মাস পর রহস্য উদ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘চোরেদের গ্রাম’ থেকে উঠে এসে মেডিকেলে চান্স পেলেন প্রতিবন্ধ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9