কুড়িগ্রামে বিআরটিএ অফিসে দুদকের অভিযান

০৭ মে ২০২৫, ০৬:৪১ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৬ PM
দুদকের অভিযান

দুদকের অভিযান © টিডিসি ফটো

সারাদেশে ৩৬ জেলার বিআরটিএ অফিসে দুদকের অভিযানের অংশ হিসেবে  কুড়িগ্রামে বিআরটিএ অফিসে অভিযানে চালিয়েছে দুদক। বুধবার (৭ মে) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মোটর সাইকেলের রেজিস্ট্রেশন করে দেয়ার কথা বলে ১২ হাজার টাকা নেয়ায় সময় রাজু মিয়া নামের একজনকে হাতেনাতে আটক করে দুদক। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েকুল হাসান খান এর আদালতে রাজু মিয়ার ৩ দিনের জেল দেয়া হয়। 

কুড়িগ্রাম দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান জানান, সারাদেশে অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রাম বিআরটিএ অফিসে অভিযান পরিচালনার সময় একজনকে ১২ হাজার টাকাসহ আটক করা হয়। পরে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে ৩ দিনের জেল দেয়া হয়।

তিনি আরও জানান, তিনি বিআরটিএ অফিসে চাকরি না করলেও দীর্ঘদিন ধরে অতিরিক্ত টাকার বিনিময়ে গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স প্রদানে সহযোগিতা করে আসছিলেন। এছাড়াও বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন প্রদানে কোন অনিয়ন আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

শেষ মুহূর্তের গোলে এগিয়ে গেল পর্তুগাল
  • ০৩ জুলাই ২০২৬
মাঠ ছাড়লেন রোনালদো, চোখেমুখে বিরক্তি 
  • ০৩ জুলাই ২০২৬
পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো
  • ০৩ জুলাই ২০২৬
অসফাইডে বাতিল রোনালদোর গোল 
  • ০৩ জুলাই ২০২৬
ক্রোয়েশিয়ার বিপক্ষে পিছিয়ে গেল পর্তুগাল 
  • ০৩ জুলাই ২০২৬
প্রথমার্ধে গোলের দেখা পায়নি পর্তুগাল-ক্রোয়েশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence