নিখোঁজের দুই দিন পর বিল থেকে যুবকের লাশ উদ্ধার

০৭ মে ২০২৫, ০৪:৪১ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৭ PM
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় © সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় নিখোঁজ হওয়ার দুই দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ মে) সকালে পূর্বভালুকা গ্রামের একটি খামারের বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  

জানা গেছে, নিহত যুবকের নাম মুমিনুল ইসলাম সজল (২৩)। তিনি ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকার মৃত সমর আলীর ছেলে।      

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সজল ওই বিলে কাজ করতেন। গত সোমবার (৫ মে) দুপুরের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সম্ভাব্য জায়গায় খোঁজ নিয়েও তার সন্ধান না পেয়ে  পরিবারের পক্ষ থেকে নিহতের বোন রুনা আক্তার বাদী হয়ে থানায় একটি অভিযোগ দেন। 

পুলিশ জানায়, নিহতের হাতে বিদ্যুতের তার প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত বড় বোন রুনা আক্তার বাদী হয়ে থানায় একটি অমৃত্যু মামলা করেছেন। 

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬