দেশের প্রথম বাণিজ্যিক রকেট ‘বিদ্রোহী’র প্রদর্শনী

০৭ মে ২০২৫, ০২:০৬ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১০ PM
রকেট ‘বিদ্রোহী’র প্রদর্শনী

রকেট ‘বিদ্রোহী’র প্রদর্শনী

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সাবেক শিক্ষার্থীদের আবিষ্কৃত বাংলাদেশের প্রথম বাণিজ্যিক সাব-অরবিটাল রকেট ‘বিদ্রোহী’ উন্মোচন করেছে ধূমকেতু এক্সপ্লোরেশন টেকনোলজিস লিমিটেড (ধূমকেতু-এক্স)। যা দেশের মহাকাশ প্রযুক্তি উন্নয়নের এক নতুন যুগের সূচনা করেছে।

মঙ্গলবার (৬ মে) দুপুরে ময়মনসিংহ নগরীর টাউনহল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জনসাধারণের জন্য এই রকেট প্রদর্শনী করা হয়।

এ সময় আয়োজকরা জানান, দেশের প্রথম বাণিজ্যিক সাব-অরবিটাল রকেট বিদ্রোহী পর্যায়ক্রমে দেশের ৮টি বিভাগে প্রদর্শন করা হবে। এ রকেটের মাধ্যমে মহাকাশ গবেষণাসহ বাণিজ্যিকভাবে গবেষণা করা যাবে। এটি ব্যবহার করে দুই বছরের মধ্যে ডিফেন্স সিস্টেম বদলে দেওয়া সম্ভব। এটি বাংলাদেশের মহাকাশ উন্নয়নের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। যা জাতির প্রযুক্তিগত অগ্রগতি ও মহাকাশ গবেষণায় বাংলাদেশের উচ্চাকাঙ্ক্ষা প্রতিফলিত করে।

এ সময় জনসম্মুখে আনা এ প্রদর্শনীতে রকেটটির অত্যাধুনিক ডিজাইন ও বৈশিষ্ট্যসহ নানা বিষয় তুলে ধরা হয়। এর মাধ্যমে জানা যায়, ৬ দশমিক ১ মিটার উচ্চতাসম্পন্ন বিদ্রোহী রকেট সাব-অরবিটাল মহাকাশে পৌঁছানোর জন্য ডিজাইন করা হয়েছে, যা ৩৫-৫০ কেজি ওজন বহন করতে সক্ষম। রকেটটি বহন করবে ১০টি বৈজ্ঞানিক যন্ত্র, ৫টি শিক্ষার্থী কিউবস্যাট, ২০টি বাণিজ্যিক পে-লোড, ৫টি জাতীয় প্রতীক ও একটি গোপন পে-লোড। রকেটে সলিড ও লিকুইড ফুয়েল ব্যবহৃত হয়েছে।

আরও পড়ুন: পাক-ভারত যুদ্ধের পূর্বাভাস ৬ বছর আগেই ছিল যুক্তরাষ্ট্রের গবেষণায়

ধুমকেতু-এক্সের সিইও নাহিয়ান আল রহমান (ওলি) বলেন, ‘আজকের দিনটি শুধু ধূমকেতু-এক্সের জন্য নয়, বরং পুরো বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। বিদ্রোহী রকেট দিয়ে আমরা শুধু একটি রকেট উৎক্ষেপণ করছি না, বরং বাংলাদেশে মহাকাশ গবেষণা ও রকেট প্রযুক্তির ভবিষ্যতের জন্য একটি জাতীয় আন্দোলন শুরু করছি। সাব-অরবিটাল মহাকাশে পৌঁছানো, বায়ুমণ্ডলীয় গবেষণা, বৈজ্ঞানিক যন্ত্র, শিক্ষার্থী কিউবস্যাট এবং বাংলাদেশের ২০০ মিলিয়ন নাগরিকের নাম সম্মানার্থে খোদাই করা হবে। গবেষণা ও প্রযুক্তিগত অগ্রগতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, এখন আমাদের মূল ফোকাস উৎক্ষেপণের প্রস্তুতি।’

প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। তিনি বলেন, ‘এই রকেট প্রদর্শনীর বিষয়টি বাংলাদেশের জন্য আনন্দের একটি বিষয়। বিজ্ঞানের ওপর তারা যে কাজ করছে, তা আমাদের গবেষণা থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনসহ সব ক্ষেত্রে এই আবিষ্কার কাজে লাগবে।’

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬