চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের দাবিতে বরগুনায় মানববন্ধন

২০ এপ্রিল ২০২৫, ০৪:০৮ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৫৮ PM
মানববন্ধনে এলাকাবাসী

মানববন্ধনে এলাকাবাসী © টিডিসি

উপকূলীয় জেলা বরগুনায় চীনের অর্থায়নে এক হাজার শয্যার ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে বরগুনা উন্নয়ন ফোরামসহ সামাজিক সংগঠনের কর্মীরা। 

আজ রবিবার (২০ এপ্রিল) বেলা ১১টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অ্যাডভোকেট রেজবুল কবিরের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত বরগুনার স্বাস্থ্য খাত। বিগত সরকারের আমলে উন্নয়নের ছিটেফোঁটাও লাগেনি বরগুনায়।

বরগুনায় চীন-বাংলাদেশ মৈত্রী সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ হলে এখানকার ১২ লাখ মানুষের পাশাপাশি আশপাশের এলাকার আরও ২০-৩০ লাখ মানুষ উপকৃত হবেন।

আরও পড়ুন: শিক্ষক-সংকটে ধুঁকছে সরকারি বাঙলা কলেজ, শুধু আশ্বাসে শিক্ষার্থীরা

বক্তারা আরও জানান, স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের জন্য শহরের মধ্যেই পর্যাপ্ত জমি রয়েছে। এ ক্ষেত্রে বরগুনার সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত রয়েছেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

গাইবান্ধায় ৪০ বস্তা সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬