আন্দোলন করে মধ্যরাতে প্রবেশপত্র পেলেন ১১ এসএসসি পরীক্ষার্থী

১০ এপ্রিল ২০২৫, ০৯:১৩ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:১৪ PM
গভীররাতে আন্দোলনরত শিক্ষার্থীরা

গভীররাতে আন্দোলনরত শিক্ষার্থীরা © ফেসবুক থেকে সংগৃহীত

নীলফামারীর ডিমলার গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজের ১১ শিক্ষার্থী মধ্যরাতে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র পেয়েছেন। পরীক্ষার আগের দিন গভীররাতে প্রবেশপত্র দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

এর আগে বুধবার রাত ১১টা পর্যন্ত চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে রাস্তায় নামেন শিক্ষার্থীরা। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ভিডিওতে এক শিক্ষার্থীকে বলতে শোনা যায়, ‘সকালে আমাদের এসএসসি পরীক্ষা। অথচ আমরা এখনো প্রবেশপত্র পাইনি। শিক্ষকরা বলছেন, আমাদের প্রবেশপত্র কেরানীর কাছে রয়েছে। তবে আমরা কেরানীর কোনো খোঁজ খবর পাচ্ছি না। 

জানতে চাইলে গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজের কেরানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘কিছু সমস্যার কারণে প্রবেশপত্র দিতে বিলম্ব হয়েছিল। ১১ জন শিক্ষার্থী প্রবেশপত্র পেয়েছেন। তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।’ প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছে টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দেন।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬