দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত: গ্রেপ্তার ৪

০২ এপ্রিল ২০২৫, ০৮:৫১ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০০ PM

© সংগৃহীত

ভোলায় খাস জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. জামাল হাওলাদার নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ এপ্রিল) তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মো. রিয়াদ হোসেন (১৯), মো. শাকিল (২১), আবু সাঈদ খন্দকার (৩৫), মো. শহিদুল ইসলাম (৫৬)। সবাই ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার বলেন, দুই পক্ষের সংঘর্ষে মো. জামাল হাওলাদার নিহতের ঘটনায় অভিযান চালিয়ে মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে ৩ জন এজাহারভুক্ত আসামি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কুঞ্জপট্রি গ্রামে মো. ইব্রাহিম ও মো. আলম পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে বিএনপির ভেলুমিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সভাপতি মো. জামাল হাওলাদার নিহত হন। এছাড়া উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬