কিশোরগঞ্জ জেলা কারাগারে হাজতির মৃত্যু

০২ এপ্রিল ২০২৫, ০৪:২৩ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৩ PM
সুজিত চন্দ্র দে

সুজিত চন্দ্র দে © সংগৃহীত

কিশোরগঞ্জ জেলা কারাগারে সুজিত চন্দ্র দে (৪০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাত ২টা ২০ মিনিটে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মারা যাওয়া হাজতী সুজিত চন্দ্র দে জেলার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের ঢাকী ঠাকুরপাড়া গ্রামের মৃত বদির চন্দ্র দে ওরফে অধীর দের ছেলে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মিঠামইন থানায় গত ৯ সেপ্টেম্বর হওয়া একটি মামলার আসামি হিসেবে গত ১৮ ফেব্রুয়ারি থেকে তিনি কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন। তার হাজতি নম্বর-১২২৯/২৫।

কারা সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে রাত ১টা ৪০ মিনিটে কারাগার থেকে অ্যাম্বুলেন্সে করে সুজিত দেকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর রাত ২টা ২০ মিনিটে সুজিত দে মারা যান।

আরও পড়ুন: তীব্র কালবৈশাখী ও ঘূর্ণিঝড়ের আভাস

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রীতেশ চাকমা জানান, হাজতি সুজিত দে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ তার অসুস্থতা দেখা দিলে দ্রুত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ২০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আজ বুধবার হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ শিক্ষার্থী নিয়ে ডোবায় পড়ল বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় শনাক্ত ৮
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে সড়কে দিনে প্রাণ ঝরেছে ১৫ জনের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৭ রানে ৬ উইকেট নিলেন সান্ধু, সেমিফাইনালে পাকিস্তান
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9