ছুটিতে বাড়িতে গিয়ে সৎমা ও ভাই-বোনের দায়ের কোপে প্রকৌশলী নিহত

০২ এপ্রিল ২০২৫, ১০:৩৭ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৪ PM
নুরুল আলম বকুল

নুরুল আলম বকুল © সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে জমি-সংক্রান্ত বিরোধের জেরে নুরুল আলম বকুল নামে এক প্রকৌশলীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎমা ও সৎ ভাই-বোনের বিরুদ্ধে। মঙ্গলবার (১ এপ্রিল) বেলা আড়াইটার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তিতাগাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম নুরুল আলম বকুল (৪১)। বাবার নাম নুরুল ইসলাম। নুরুল পেশায় প্রকৌশলী এবং চট্টগ্রাম শহরে বসবাস করতেন। ঈদের ছুটিতে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, জায়গা-জমি নিয়ে নুরুলের সঙ্গে তার সৎমা ও সৎভাই-বোনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে চট্টগ্রাম আদালতে মামলা চলমান। মঙ্গলবার বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

নুরুলের ছোট ভাইয়ের স্ত্রী নাসরিন আক্তার লিজা অভিযোগ করেন, ঝগড়ার এক পর্যায়ে নুরুলকে তার সৎভাই নাজিম উদ্দিন ও মো. দিদার দা দিয়ে কোপাতে শুরু করেন। এ সময় সৎবোন মুন্নি ও সৎমা সাহেদা বেগম তাকে লাঠি দিয়ে পেটাতে থাকেন। মাথায় গুরুতর আঘাত পাওয়া নুরুলকে পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘ভাই, মা ও বোনের দায়ের কোপ ও লাঠির আঘাতে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। হত্যায় ব্যবহৃত দা, কুড়াল, লাঠিসোঁটা ও কিছু আলামত উদ্ধার করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

ট্যাগ: নিহত
সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় শনাক্ত ৮
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে সড়কে দিনে প্রাণ ঝরেছে ১৫ জনের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৭ রানে ৬ উইকেট নিলেন সান্ধু, সেমিফাইনালে পাকিস্তান
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো চক্রাকার বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9