জমি নিয়ে মামা-ভাগনের বিরোধে প্রাণ গেল গৃহবধূর, আহত ৪

২১ মার্চ ২০২৫, ০৯:৪৫ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৪১ PM

© সংগৃহীত

নেত্রকোনার আটপাড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধূ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চারজন। বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের গণিপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান।

নিহত নূরজাহান বেগম (৪৫) ওই গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। তবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় ব্যক্তিদের বরাতে ওসি আশরাফুজ্জামান জানান, গণিপুর গ্রামের বাবুল মিয়ার সঙ্গে জমি নিয়ে তার মামা একই গ্রামের লাল মিয়ার বিরোধ চলছিল। এর জেরে ভোরে লাল মিয়া ও তার লোকজন ভাগনে বাবুল মিয়ার বাড়িতে হামলা চালায়।

হামলায় ভাগনেবধূ নুরজাহান বেগমসহ পাঁচ জন আহত হন। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে ওই দিন দুপুরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে নূরজাহান বেগম মারা যান।

ওসি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ হত্যাকাণ্ডে জড়িত লাল মিয়া ও তার স্ত্রী মঞ্জু আরাকে গতকাল রাতে আটপাড়া পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানান ওসি।

সরকারের সমালোচনা নেই, মারমুখী আচরণের জন্য গ্রেপ্তার ফেসবুক …
  • ২৬ অক্টোবর ২০২৬
৪ দিন নির্দিষ্ট সময়ে বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবস…
  • ২৬ অক্টোবর ২০২৬
দাফনের জন্য সাড়ে তিন হাত জমি মিলল না, নিজের ঘরেই কবর হলো কর…
  • ২৬ অক্টোবর ২০২৬
শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধের অন্তর্ভুক্তির কোনো বিকল…
  • ২৬ অক্টোবর ২০২৬
অবশেষে দাবি মেনে নিল অধিদপ্তর, আন্দোলন প্রত্যাহার জামালপুর …
  • ২৬ অক্টোবর ২০২৬
চোখের স্বাস্থ্যে ১৩০ মিলিয়ন ডলার ব্যয় করবে সরকার
  • ২৬ অক্টোবর ২০২৬