এসআই পদে লিখিত পরীক্ষার সূচি পরিবর্তন

১৫ ডিসেম্বর ২০২১, ০৫:১৯ PM
বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ © লোগো

বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই, নিরস্ত্র) পদে নিয়োগের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার তারিখ পরিবর্তন করে নতুন সূচি প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই, নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা, ২০২১ এর চলমান শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর তারিখে সম্পন্ন হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা আগামী ৩-৫ জানুয়ারি নির্ধারিত ছিল। বর্ণিত পরীক্ষার পূর্ব নির্ধারিত তারিখ ও সময়সূচি অনিবার্য কারণবশত পরিবর্তন করা হলো।

লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি:

ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন: ৮ জানুয়ারি

সাধারণ জ্ঞান ও গণিত: ৯ জানুয়ারি

মনস্তত্ত্ব: ১০ জানুয়ারি

এছাড়া নিয়োগের জন্য প্রযোজ্য অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

দুপুরের মধ্যে দেশের ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৩ আগস্ট ২০২৬
‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬