এসআই নিয়োগ পরীক্ষা ৮-১৯ ডিসেম্বর

১৯ নভেম্বর ২০২১, ১২:০১ PM

© ফাইল ছবি

বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই, নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের এক আদেশে জানানো হয়, নতুন সূচি অনুযায়ী আগামি ৮ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষা ২০২২ সালের ৩ জানুয়ারি থেকে ৫ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।

এর আগে এসআই নিয়োগ প্রক্রিয়ার অন্যতম ধাপ ‘শারীরিক সক্ষমতা যাচাই’ পরীক্ষা ২৮ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল। তবে একই সময়ে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে সূচিতে পরিবর্তন আনার আভাস দিয়েছিল পুলিশ সদর দফতর।

শিক্ষক নিয়োগ দেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • ১৩ আগস্ট ২০২৬
  • ১৩ আগস্ট ২০২৬
বাঁচানো গেল না পেট জোড়া লাগা সেই দুই জমজ শিশুকে
  • ১৩ আগস্ট ২০২৬
শরীরে ডায়াবেটিস, খাবারের পরের ১০ মিনিট ভুলেও এই কাজটি বাদ দ…
  • ১৩ আগস্ট ২০২৬
গ্যাস না পেয়ে সিএনজিচালকদের মহাসড়ক অবরোধ
  • ১৩ আগস্ট ২০২৬
দুই বছরে পে স্কেল বাস্তবায়নের প্রস্তাব সচিব কমিটির, কয় ধাপে…
  • ১৩ আগস্ট ২০২৬