বিভিন্ন দপ্তরে স্থায়ী ভিত্তিতে কর্মচারী নিয়োগ দিচ্ছে বুয়েট

২২ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৪ AM
বিভিন্ন দপ্তরে কর্মচারী নিয়োগ দিচ্ছে বুয়েট

বিভিন্ন দপ্তরে কর্মচারী নিয়োগ দিচ্ছে বুয়েট © সংগৃহীত

বিভিন্ন দপ্তরে ৩০ টি স্থায়ী পদে কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। পদগুলোয় অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ।

আগামী ১৩ অক্টোবর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদগুলো হচ্ছে-

ড্রাফটসম্যান, ইন্সট্রুমেন্ট টেকনিশিয়ান, কম্পট্রোলার অফিস এর পি.এ, উচ্চমান সহকারী, লাইব্রেরি সহকারী কাম ডকুমেন্টেশন সহকারী, ল্যাব: ইনস্ট্রাক্টর-কাম-স্টোরকিপার, ডেটা এন্ট্রি অপারেটর, ড্রাইভার, এলডিএ কাম কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, সহকারী ক্যাশিয়ার, ড্রাইভার (হালকা লাইসেন্স), ল্যাব অ্যাটেনডেন্ট, শপ অ্যাটেনডেন্ট, লাইব্রেরি অ্যাটেনডেন্ট, অফিস অ্যাটেনডেন্ট, এমএলএসএস, গার্ড ও ভেহিক্যাল হেলপার। 

শিক্ষাগত যোগ্যতা:

ড্রাফটসম্যান, ইন্সট্রুমেন্ট টেকনিশিয়ান ও ল্যাব ইনস্ট্রাক্টর কাম স্টোরকিপার পদে বিএসসি পাশ এবং কম্পট্রোলার অফিস এর পি.এ, উচ্চমান সহকারী, লাইব্রেরি সহকারী কাম ডকুমেন্টেশন সহকারী ও ডেটা এন্ট্রি অপারেটর পদে লাগবে স্নাতক পাশ।

এছাড়া অন্যান্য পদগুলোর মান ভেদে অষ্টম শ্রেণি থেকে এইচএসসি পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে।

আবেদনের সময়সীমা: ১৩ অক্টোবর, ২০২১।

পদগুলোতে আবেদনের যোগ্যতা, বেতন-ভাতা, অন্যান্য সুবিধা, অভিজ্ঞতা ও আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে।  

ভাঙ্গুড়ায় ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতার ছেলে আটক
  • ১৩ আগস্ট ২০২৬
উথলী-জাফরগঞ্জ সড়ক যেন মরণফাঁদ, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা
  • ১৩ আগস্ট ২০২৬
হামে আরও পাঁচজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯০০ ছুঁইছুঁই
  • ১৩ আগস্ট ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত রবিবার
  • ১৩ আগস্ট ২০২৬
নিম্নমানের ইটে ব্রিজের সংযোগ সড়ক নির্মাণের অভিযোগ
  • ১৩ আগস্ট ২০২৬
জেন্টল পার্ক নিয়োগ দেবে ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার, আবেদন …
  • ১৩ আগস্ট ২০২৬