বিমানের নতুন এমডি ড. আবু সালেহ মোস্তফা কামাল

২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৭:১৪ PM
ড. আবু সালেহ মোস্তফা কামাল

ড. আবু সালেহ মোস্তফা কামাল © সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামালকে নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

অতিরিক্ত সচিব মোস্তফা কামাল মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের দায়িত্বে ছিলেন। বিমানের বর্তমান এমডি ও সিইও মো. মোকাব্বির হোসেনের স্থলাভিষিক্ত হবেন তিনি।

অতিরিক্ত সচিব থেকে মো. মোকাব্বির হোসেনকে সচিব পদে পদোন্নতি দিয়ে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে বলে জানা গেছে।

৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি করল সরকার
  • ১৪ আগস্ট ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরির সুযোগ
  • ১৪ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে তানজিদের স্বপ্নের ‘সেঞ্চুরি’
  • ১৪ আগস্ট ২০২৬
চাকরি দেবে বিকাশ, আবেদন করুন আজই
  • ১৪ আগস্ট ২০২৬
বাউফলে সুপেয় পানির সংকট, গভীর নলকূপ বসাচ্ছেন বিএনপি নেতা
  • ১৪ আগস্ট ২০২৬
খাল খনন শেষে সাড়ে ৩৭ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিলেন ইউএ…
  • ১৪ আগস্ট ২০২৬