৩৯তম বিসিএসে উত্তীর্ণদের স্বাস্থ্য পরীক্ষার সূচি প্রকাশ

০২ জানুয়ারি ২০২১, ০২:৩৪ PM

© ফাইল ফটো

৩৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০১৮–এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সিভিল সার্ভিসের (স্বাস্থ্য) ক্যাডারে সাময়িকভাবে সুপারিশ করা ২ হাজার সহকারী সার্জন পদে মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে ১৬ জানুয়ারি থেকে। চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে আটটায় শুরু হবে স্বাস্থ্য পরীক্ষা।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সূচিতে আরও জানানো হয়েছে, স্বাস্থ্য পরীক্ষা হবে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে।

২০১৮ সালের ৩ আগস্ট ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর ৩২টি কেন্দ্রে এই বিশেষ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩৭ হাজার ৫৮৩ জন চাকরিপ্রত্যাশী অংশ নেন। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯৩ শতাংশ।

এর আগে একই বছরের ৬ সেপ্টেম্বর ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর ২০১৯ বছরের ৭ মার্চ এই বিসিএসের মৌখিক পরীক্ষা নেওয়ার কার্যক্রম শেষ হয়েছে। এরপর চূড়ান্ত ফলাফল ঘোষণা করে পিএসসি।

স্বাস্থ্য পরীক্ষার জন্য মনোনীত প্রার্থীদের তালিকা এখানে দেখুন

কুয়েট শিক্ষকের ওপর হামলার ঘটনায় প্রশাসনের নিন্দা, শিক্ষক সম…
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনে বড় হয়ে প্রযুক্তি উদ্যোক্তা হওয়াই আমার একমাত্র লক্ষ্য:…
  • ১৪ আগস্ট ২০২৬
৭ সহকারী পুলিশ কমিশনারসহ ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • ১৪ আগস্ট ২০২৬
খেই হারাল বাংলাদেশ, নতুন বলে চেপে ধরেছে অস্ট্রেলিয়া
  • ১৪ আগস্ট ২০২৬
হঠাৎ ছন্দপতন বাংলাদেশের, শতরানের লিড
  • ১৪ আগস্ট ২০২৬
কাল অবসর ও কল্যাণের টাকা পাচ্ছেন ১ লাখেরও বেশি অবসরপ্রাপ্ত …
  • ১৪ আগস্ট ২০২৬