সাত ব্যাংকের পরীক্ষা স্থগিতের গুঞ্জন, এখনও সিদ্ধান্ত হয়নি—বলছে বিএসসি

২৮ নভেম্বর ২০২০, ১২:৫৭ PM
আগামী ৫ ডিসেম্বর সরকারি ৭ ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ার কথা রয়েছে

আগামী ৫ ডিসেম্বর সরকারি ৭ ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ার কথা রয়েছে © ফাইল ফটো

আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠেয় সমন্বিত সাতটি ব্যাংকের সিনিয়র অফিসার পদে চাকরির প্রিলিমিনারি পরীক্ষা বাতিল হওয়ার গুঞ্জন ফেসবুক কেন্দ্রীক বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়েছে। তবে এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)। আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও বিএসসির সদস্য সচিব আরিফ হোসেন খান।

তিনি বলেন, ‘পরীক্ষা এখনও স্থগিত করা হয়নি। তবে এ সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। অবশ্য ছোট ছোট অনেক চাকরির পরীক্ষা হচ্ছে। তবে আমাদের পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি থাকায় এটি নিয়ে আলোচনা হচ্ছে। পরীক্ষা বাতিল হলে সেটি আমরা ওয়েবসাইটে জানিয়ে দেব।’

এদিকে, বিএসসির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, করোনাভাইরাসের কারণে সাত ব্যাংকের পরীক্ষার তারিখ ঘোষণা করা হলেও বিষয়টি এখন দায়িত্বশীলদের চিন্তায় ফেলে দিয়েছে। কারণ পরীক্ষার্থীদের সিংহভাগই ঢাকার বাইরে থেকে আসবে। এজন্য পরীক্ষার আয়োজন নিয়ে সংশয় তৈরি হয়েছে। এটি স্থগিত হতেও পারে বলে সূত্র জানায়। তবে এ বিষয়ে আগামীকাল রোববারের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। সিদ্ধান্ত হলে সেটি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে।

পড়ুন: ইনস্টিটিউট অব ব্যাংকার্সের পরীক্ষা স্থগিত

জানা গেছে, করোনাকালে এ পরীক্ষা নিয়ে চাকরিপ্রার্থীরা বিভক্ত হয়ে পড়েছেন। করোনা পরিস্থিতির কারণে এবং ঢাকা বাইরে থাকায় একাংশ মনে করছেন, এখনই পরীক্ষা নেয়া নিরাপদ নয়। তবে আরেক অংশ দাবি তুলেছেন, পরীক্ষা হওয়া উচিৎ। তাদের যুক্তি, বয়স শেষের দিকে থাকায় এবং বেকারত্বের কারণে অনেকে হতাশায় আছেন। এ কারণে এ পরীক্ষা নেয়ার পক্ষে তারা।

প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর সাত ব্যাংকের ৭৭১টি সিনিয়র অফিসার পদের পরীক্ষার তারিখ ঘোষণা করে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)। আর গত ২৩ নভেম্বর নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও আসন বিন্যাস প্রকাশ করে বিএসসি। এর পরই পরীক্ষা স্থগিতের দাবি জানিয়ে আসছেন প্রার্থীদের একাংশ। প্রকাশিত বিজ্ঞপ্তিতে ঢাকার ৬৭টি কেন্দ্রে এক লাখ ৪০ হাজার ১৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন বলে জানানো হয়।

৭৭১টি পদে নিয়োগ পেতে ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টার পরীক্ষা দেবেন চাকরি প্রত্যাশীরা। এক ঘণ্টার পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে। এই সাত ব্যাংক হলো সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ও ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশ ও কর্মসংস্থান ব্যাংক।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence