৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি বিকেলে

২৭ নভেম্বর ২০১৯, ১২:৩০ PM

© ফাইল ফটো

৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে অপেক্ষার অবসান হচ্ছে চাকরিপ্রার্থীদের। আজ বুধবার (২৭ ডিসেম্বর) বিজ্ঞপ্তি প্রকাশ করছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। সাধারণ (জেনারেল) এই বিসিএসে নেওয়া হবে দুই হাজার ১৩৫ জন।

পিএসসির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ৪১তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সর্বোচ্চ ৯১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এরমধ্যে প্রভাষক ৯০৫ জন, কারিগরি শিক্ষায় প্রভাষক ১০ জন নেওয়া হবে।

এছাড়া প্রশাসনে ৩২৩ জনকে নিয়োগ দেয়া হবে। পাশাপাশি পুলিশে ১০০ জন, স্বাস্থ্যতে সহকারী সার্জন ১১০ জন ও সহকারী ডেন্টাল সার্জন ৩০ জন নিয়োগ পাবেন।

এছাড়া পররাষ্ট্রে ২৫ জন, সহকারী কর কমিশনার (কর) ৬০ জন, সহকারী কমিশনার (শুল্ক ও আবগারি) ২৩ জন, আনসারে ২৩ জন, অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহা হিসাবরক্ষক (নিরীক্ষা ও হিসাব) ২৫ জন ও সহকারী নিবন্ধক ৮ জন নেয়া হবে।

পরিসংখ্যান কর্মকর্তা ১২ জন, রেলপথ মন্ত্রণালয়ে সহকারী যন্ত্র প্রকৌশলী ৪ জন, সহকারী প্রকৌশলী (সিভিল) ২০ জন, সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট ১ জন, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক ১ জন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ৩ জন থাকছে ৪১তম বিসিএসে।

সহকারী পোস্টমাস্টার জেনারেল পদে ২ জন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ১৮৩ জন, পশুসম্পদে ৭৬ জন, বিসিএস মৎস্যতে ১৫ জন ও বৈজ্ঞানিক কর্মকর্তা ৬ জন, বিসিএস বাণিজ্যে সহকারী নিয়ন্ত্রক ৪ জন।

তথ্য মন্ত্রণালয়ে সহকারী পরিচালক ২২ জন, সহকারী পরিচালক (অনুষ্ঠান) ১১ জন, সহকারী বেতার প্রকৌশলী ৯ জন, সহকারী বার্তা নিয়ন্ত্রক ৫ জন, স্থানীয় সরকার বিভাগে জনস্বাস্থ্য প্রকৌশলে সহকারী প্রকৌশলী ৩৬ জন, সহকারী বন সংরক্ষক ২০ জন।

পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৪ জন, খাদ্যে সহকারী খাদ্য নিয়ন্ত্রক ৬ জন ও সহকারী রক্ষণ প্রকৌশলী ২ জন, বিসিএস গণপূর্তে সহকারী প্রকৌশলী (সিভিল) ৩৬ জন ও সহকারী প্রকৌশলী (ই/এম) ১৫ জন থাকছে। সবমিলিয়ে ৪১তম বিসিএসে মোট দুই হাজার ১৩৫ জন কর্মকর্তা এই বিসিএসে পাবে।

বিশ্বকাপে দেখা যাবে না লেভানডস্কির পোল্যান্ডকে
  • ০১ এপ্রিল ২০২৬
পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
হেডফোন কানে রেললাইনে হাঁটছিলেন যুবক, অতঃপর...
  • ০১ এপ্রিল ২০২৬
মধুর প্রতিশোধ নিল ব্রাজিল
  • ০১ এপ্রিল ২০২৬
২ যুগ পর বিশ্বকাপে জায়গা করে নিল তুরস্ক
  • ০১ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence