প্রেসক্লাবের সামনে জড়ো হচ্ছেন ‘৩৫ চাই’ আন্দোলনকারীরা

২০ জুলাই ২০১৯, ১০:৪৫ AM

© টিডিসি ফটো

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের নেতাকর্মীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সেখানে আন্দোলনকারীরা জড়ো হচ্ছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের মুখপাত্র ইমতিয়াজ হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা আবারো একত্রিত হয়েছি। নতুন সদস্যদের নিয়ে আমরা নতুনভাবে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।’

আন্দোলনকারীরা জানিয়েছেন, জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভায় তাদের দাবির বিষয়ে তিনবার আলোচনা হয়েছে। এছাড়া বর্তমান আওয়ামীলীগ সরকারের নির্বাচনী ইশতেহারেও এ দাবি মেনে নেওয়ার আশ্বাস ছিল। তারপরও চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করা হয়নি। এ কারণে তারা আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করবেন বলে জানিয়েছেন।

সাত মাস বয়সী যমজ দুই সন্তানসহ বাবার মরদেহ উদ্ধার
  • ১৪ নভেম্বর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৪ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
​ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
  • ১৪ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার সার্কিট ও পরিত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950