সমন্বিত ৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে অফিসার নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ৭২৫, করুন আবেদন

০৩ জুন ২০২৬, ০১:৩১ PM , আপডেট: ০৩ জুন ২০২৬, ০১:৩৫ PM
সমন্বিত ৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ৭২৫ ‘অফিসার (জেনারেল)’ নিয়োগে আবেদন চলছে

সমন্বিত ৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ৭২৫ ‘অফিসার (জেনারেল)’ নিয়োগে আবেদন চলছে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের অধীন ব্যাংকার্স সিলেকশন কমিটি। প্রতিষ্ঠানটি সদস্যভুক্ত ৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (জেনারেল)’ পদে ৭২৫ কর্মী নিয়োগে ২ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক;

পদের নাম: অফিসার (জেনারেল);

পদসংখ্যা: ৭২৫টি;

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

আরও পড়ুন: কর্মসংস্থান ব্যাংকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৮৭, আবেদন ২৩ জুন পর্যন্ত

কোন ব্যাংকে কত পদ—

*রূপালী ব্যাংক পিএলসি ৮০টি;

*বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ১৬টি;

*বেসিক ব্যাংক লিমিটেড ১৩টি;

*বাংলাদেশ কৃষি ব্যাংক ৪৭১টি;

*রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ৪৭টি;

*কর্মসংস্থান ব্যাক ৭২টি;

*প্রবাসী কল্যাণ ব্যাংক ২টি;

*বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ২২টি;

*ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ২টি;

আরও পড়ুন: সমন্বিত ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে বড় নিয়োগ, পদ ৯০৩, আবেদন ২১ জুন পর্যন্ত

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;

প্রার্থীর বয়স: ২১—৩২ বছর (১ এপ্রিল ২০২৬ তারিখে);

আরও পড়ুন: আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে বড় নিয়োগ, আবেদন ১৩ জুন পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস রকেটের মাধ্যমে ২০০ টাকা আবেদন ফি হিসেবে জমা দিতে হবে। এছাড়া এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমেও আবেদন ফি পাঠানো যাবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২ জুলাই ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বাংলাদেশ বাংকের অফিশিয়াল ওয়েবসাইট

কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র হাতে মুখোশধারীদের তাণ্ডব, লুট ৫…
  • ২০ অক্টোবর ২০২৬
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
কাজে যাওয়ার পথে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের, আহত ২ বন্ধু
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব …
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
পূজা দেখতে বেরিয়ে প্রাণ গেল ভাই-বোনের
  • ১৯ অক্টোবর ২০২৬