উৎকণ্ঠার মধ্যেই বিসিএস পরীক্ষা শুরু

০৩ মে ২০১৯, ০৯:৫৮ AM

© ফাইল ফটো

আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ৪০তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি। দেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়টি সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) এর এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলী কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

এছাড়াও জানানো হয়, পরীক্ষার সময় মোবাইল ফোন, হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, ক্যালকুলেটর, কোনও ধরনের ইলেকট্রনিক ডিভাইস, গহন বা অলংকার, বইপত্র, মানিব্যাগ/ব্যাংক কার্ড সঙ্গে রাখা যাবে না। কারও কাছে এসবের কোনও একটি পাওয়া গেলে তা বাজেয়াপ্ত এবং প্রার্থিতা বাতিল ও সব ধরনের নিয়োগ পরীক্ষার জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হবে।

৪০তম বিসিএসে পরীক্ষার জন্য আবেদন করেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। পিএসসির ইতিহাসে এটা একটা রেকর্ড। কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় পিএসসির অধীনে এত সংখ্যক আবেদন আগে কখনও জমা পড়েনি। এবারের পরীক্ষার মাধ্যমে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।

ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জনকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

হরমুজ প্রণালিতে টোল আদায় পরিকল্পনার অনুমোদন
  • ৩১ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence