ইচ্ছা থাকলে কেউ বেকার থাকবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:১৪ PM
নসরুল হামিদ বিপু

নসরুল হামিদ বিপু

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তরুণদের জন্য সমৃদ্ধ বাংলাদেশে পছন্দসই চাকুরির বাজার সৃজন হয়েছে। ঐকান্তিক ইচ্ছা থাকলে কেউ আর বেকার থাকবে না। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১০০০ ইঞ্জিনিয়ার প্রয়োজন। জিওলজিষ্টদের জন্য বিপুল সম্ভাবনার দুয়ার উন্মুক্ত হয়েছে।

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার ঢাকায় ইসমাইলী জামায়াতখানায় ‘৩য় বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার জব ফেয়ার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, মন্ত্রণালয় হতে ২৬৫ জনকে ইন্টার্ণশীপ করা হয়েছে আরো প্রতিভাবানদের ইন্টার্নশীপ করানোর উদ্যোগ নেয়া হয়েছে। ইন্টার্নশীপ করার পর কেউ কেউ আবার বিদ্যুৎ ও জ্বালানির কোম্পানিগুলোতে চাকুরিও করছে। পাওয়ার এন্ড এনার্জি হ্যাকাথন, এক আইডিয়াতে বাজিমাত, ক্যারিয়ার সামিট ইত্যাদির মাধ্যমে তরুণদের সরকারি কাজের সাথে পরিচিত করে দেয়া হচ্ছে। ফলে এসব তরুণরা মনস্তাত্বিকভাবে এগিয়ে থাকবে।

প্রতিমন্ত্রী এ সময় চাকুরি প্রত্যাশি তরুণদের উদ্দ্যেশে বলেন, ব্যাক্তিগতভাবে নিজেদের উন্নয়নে সচেষ্ট থাকলে আর ঐকান্তিক ইচ্ছা নিয়ে এগুলে কেউ পিছিয়ে থাকবেনা। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে চাকুরির পিছনে না গেলেও চাকুরিই আপনাকে খুঁজে নেবে।

বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার-এই জব ফেয়ারে অংশগ্রহণের জন্য ৩০০জন তরুণকে লিডারশীপের উপর প্রশিক্ষণ দিয়েছে। ২৭ টি নিয়োগকারি প্রতিষ্ঠান এই ৩০০ জনের মধ্য থেকে সম্ভাবনাময় তরুণকে চাকুরি দেবে।

এ সময় অন্যান্যের মাঝে বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইজাজ আহমেদ উপস্থিত ছিলেন।

স্কুল-কলেজের শিক্ষকরা বদলির প্রস্তুতি নিলেও মাদ্রাসার ব্যাপ…
  • ১৬ আগস্ট ২০২৬
তুরস্ক-সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে মিসর:…
  • ১৬ আগস্ট ২০২৬
ইতিহাস গড়তে ৫৭ রান দরকার বাংলাদেশের
  • ১৬ আগস্ট ২০২৬
বর্ষাকে বিদায় জানিয়ে এল শরৎকাল
  • ১৬ আগস্ট ২০২৬
বেরোবি শিক্ষকের নামে ফেসবুকে ভুয়া আইডি, থানায় জিডি
  • ১৬ আগস্ট ২০২৬
তাসকিনের আঘাত সামলে গ্রিনের সেঞ্চুরি, অপেক্ষা বাড়ছে বাংলাদে…
  • ১৬ আগস্ট ২০২৬