বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরীক্ষা ৮ মার্চ

০৬ মার্চ ২০২৫, ০৯:৩৮ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৩ PM
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লিখিত পরীক্ষা আগামী ৮ মার্চ বেলা ২টায়

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লিখিত পরীক্ষা আগামী ৮ মার্চ বেলা ২টায় © সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৮ মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক প্রশাসন মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারী প্রার্থীদের আইকিউ ও লিখিত পরীক্ষা আগামী শনিবার (৮ মার্চ) বেলা ২টায়। এই পরীক্ষা খিলক্ষেতের কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রার্থীদের ডাউনলোড করা রঙিন প্রবেশপত্রসহ পরীক্ষা শুরুর ন্যূনতম আধা ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে।

পরীক্ষাকেন্দ্রে প্রার্থীদের মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি অথবা যে কোনো ধরনের ডিজিটাল বা ইলেকট্রনিক ডিভাইসসহ প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কোনোভাবেই এর ব্যত্যয় ঘটানো যাবে না। এ ছাড়া পরীক্ষা শুরু হওয়ার পর কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

লিখিত পরীক্ষাবিষয়ক বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

সব ধরনের ফুটবল থেকেই কি অবসর নিবেন নেইমার, জানা যাবে ডিসেম্…
  • ০৪ আগস্ট ২০২৬
ইউএনও অফিসে বসে ঘুষ নিচ্ছেন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারির আবেদন
  • ০৪ আগস্ট ২০২৬
যশোরে সড়ক দুর্ঘটনায় আহত জুলাই আন্দোলনের সমন্বয়ক রাশেদ
  • ০৪ আগস্ট ২০২৬
শিক্ষকসহ জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে,…
  • ০৪ আগস্ট ২০২৬
গাইবান্ধায় সাপের কামড়ে প্রাণ গেল সাপুড়ের
  • ০৪ আগস্ট ২০২৬