সহকারী জজের মৌখিক পরীক্ষা শুরু, জেনে নিন জরুরি তথ্য

২৫ জানুয়ারি ২০২৫, ০৩:৫৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০০ PM
বিজেএস মৌখিক পরীক্ষা শুরু হয়েছে

বিজেএস মৌখিক পরীক্ষা শুরু হয়েছে © প্রতীকী ছবি

সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদের (সহকারী জজ) লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদের (সহকারী জজ) লিখিত পরীক্ষায় মোট ৪১৫ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে।

আজ শনিবার (২৫ জানুয়ারি) কমিশন সচিবালয়ে বিজেএস মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। জানা গেছে, তালিকা অনুসারে প্রথম দিন ২০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ক্রমান্বয়ে বাকিদেরও পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষার সময় কমিশনের ওয়েবসাইট (www.bjsc.gov.bd) থেকে বিজেএসসি ফরম দুই কালার প্রিন্ট নিতে হবে। ওই ফরম নিজ হাতে পূরণ করে তার সঙ্গে কাগজপত্রের মূল কপি ও একসেট সত্যায়িত ফটোকপি (এ–ফোর সাইজের অফসেট কাগজে) ক্রমানুসারে দাখিল করতে হবে।

মৌখিক পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে কমিশন সচিবালয়ে উপস্থিত হতে হবে এবং এ ক্ষেত্রে পরীক্ষার্থীকে কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিকের বিস্তারিত সূচি এই লিংকে জানা যাবে।

ট্যাগ: চাকরি
জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬