সমন্বিত ৬ ব্যাংকে বড় নিয়োগ, পদ ১২৬২

২০ জানুয়ারি ২০২৫, ০৫:৪৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
সমন্বিত ৬ ব্যাংকে অফিসার (ক্যাশ) নিয়োগে আবেদন চলছে

সমন্বিত ৬ ব্যাংকে অফিসার (ক্যাশ) নিয়োগে আবেদন চলছে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের অধীনস্ত ব্যাংকার্স সিলেকশন কমিটি। প্রতিষ্ঠানটি সদস্যভুক্ত ৬ ব্যাংকে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ‘অফিসার (ক্যাশ)’ পদে কর্মী নিয়োগে সোমবার (২০ জানুয়ারি) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা ২৫ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্যাংকার্স সিলেকশন কমিটি (বাংলাদেশ ব্যাংক);

পদের নাম: অফিসার (ক্যাশ);

পদসংখ্যা: ১,২৬২টি;

কোন ব্যাংকে কত পদ—

*সোনালী ব্যাংক পিএলসিতে ৮৪৯টি;

*অগ্রণী ব্যাংক পিএলসিতে ৩২০টি;

*বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ৬টি;

*বাংলাদেশ কৃষি ব্যাংকে ৬৪টি;

*প্রবাসীকল্যাণ ব্যাংকে ৫টি;

*বেসিক ব্যাংক লিমিটেডে ১৮টি;

বেতন স্কেল: ১৬,০০০—৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

আরও পড়ুন: ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বড় নিয়োগ, ৮ প্রতিষ্ঠানে পদ ৯৯৭

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন;

প্রার্থীর বয়স—

সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর (১৮ নভেম্বর ২০২৪ তারিখে);

আবেদনের যোগ্যতা—

*যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে;

*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম ১টিতে প্রথম বিভাগ থাকতে হবে;

*গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য;

*শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়;

আরও পড়ুন: সরকারি ৯ ব্যাংক এবং ২ আর্থিক প্রতিষ্ঠান নেবে সিনিয়র অফিসার, পদ ১৫৫৪

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ২০০ টাকা অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির তিন সাংবাদিককে হেনস্তায় ছাত্রদল কর্মী, সমিতিতে এসে দু…
  • ২২ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬
২৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের, আবেদন ২৮ এপ্রিল থ…
  • ২২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে সংঘর্ষ: অস্ত্রের প্রতিবাদে ‘কলম মিছিল’ হলো ঢাকা …
  • ২২ এপ্রিল ২০২৬