ইইডির প্রধান প্রকৌশলী নিয়োগ পেলেন আলতাফ হোসেন

১৯ জানুয়ারি ২০২৫, ০৬:১২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
মো. আলতাফ হোসেন

মো. আলতাফ হোসেন © সংগৃহীত

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী হিসেবে পদায়ন পেয়েছেন একই দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আলতাফ হোসেন। তিনি অবসরে যাওয়া প্রধান প্রকৌশলী মো. জালাল উদ্দিন চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।

রবিবার (১৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিম্নবর্ণিত তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিম্নোক্ত শর্তে নিজ বেতনক্রমে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর শূন্য পদে চলতি দায়িত্ব প্রদানপূর্বক প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব (প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাসহ) তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্বে থাকা মো. আলতাব হোসেন পালন করবেন। এর আগে তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশল ও ও রাজশাহী সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশল হিসেবে সততা নিষ্ঠা আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেন। 

এ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. জালাল উদ্দিন চৌধুরী গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সর্বশেষ অফিস করেন। ফলে রোববার থেকে শিক্ষা প্রকৌশলের প্রধান প্রকৌশলী পদটি শূন্য হওয়ার আগেই এ পদে পদায়ন করল শিক্ষা মন্ত্রণালয়।

ট্যাগ: নিয়োগ
জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬