৩৫ বছরের প্রজ্ঞাপনের দাবিতে আজ ফের নামছেন চাকরিপ্রার্থীরা 

২১ অক্টোবর ২০২৪, ০৮:৪৪ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৪ AM
সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবিতে আন্দোলন

সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবিতে আন্দোলন © ফাইল ছবি

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর, শর্তসাপেক্ষে উন্মুক্ত করে প্রজ্ঞাপন জারির দাবিতে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন চাকরিপ্রার্থীরা। আজ সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর শাহবাগে এ কর্মসূচি পালন করা হবে। ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী পরিষদের ব্যানারে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

এর আগে সোমবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করার আল্টিমেটাম দের ৩৫ প্রত্যাশীরা। রোববার (২০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেন তারা। চাকরিপ্রার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে এ দাবি ঝুলে আছে। নানা বাহানায় হয়রানি করা হচ্ছে। কিছুদিন আগে যমুনায় হামলাও করে পুলিশ। ৩৫ কার্যকর করেই ঘরে ফিরবেন তারা।

আরো পড়ুন: আগামীকালের মধ্যে প্রজ্ঞাপন জারিতে ৩৫ প্রত্যাশীদের আল্টিমেটাম

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে প্রধান করে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে পর্যালোচনা কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যসচিব করা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে।

তারা চাকরিতে প্রবেশের বয়স ছেলে ৩৫ ও মেয়েদের ৩৭ বছর করার সুপারিশ করেন। তবে সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।

চিকিৎসক ছাড়াই চলছে স্বাস্থ্যকেন্দ্র, ডাক্তার নিয়োগে অনেক খ…
  • ০৬ আগস্ট ২০২৬
সিঙ্গারা-সমুচা খাওয়ানোর প্রলোভন, স্কুল শিক্ষার্থীদের মিছিলে…
  • ০৬ আগস্ট ২০২৬
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি…
  • ০৬ আগস্ট ২০২৬
ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতা…
  • ০৬ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐক্যের সংস্কৃতি নষ্ট হতে দেওয়া যাবে…
  • ০৬ আগস্ট ২০২৬
গ্যাস সংকট, লোডশেডিং বন্ধের দাবিতে ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যজো…
  • ০৬ আগস্ট ২০২৬