বিকন ফার্মাসিউটিক্যালসে চাকরি, বিদেশে ট্যুরসহ পাবেন নানান সুবিধা

১৯ অক্টোবর ২০২৪, ০৬:২২ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৬ AM
বিকন ফার্মাসিউটিক্যালস কর্মী নিয়োগ দেবে কো-অর্ডিনেটর পদে

বিকন ফার্মাসিউটিক্যালস কর্মী নিয়োগ দেবে কো-অর্ডিনেটর পদে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুত ও রপ্তানিকারক কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস। প্রতিষ্ঠানটি ‘কো-অর্ডিনেটর (অনকোলজি/বায়োটেক/প্যালিয়াটিভ কেয়ার বিভাগ)’ পদে জনবল নিয়োগে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। নিয়মিত বেতনের বাইরে প্রতিষ্ঠানটি কর্মীদের দেবে নানান সুযোগ-সুবিধা। আগ্রহী প্রার্থীরা আগামী ২ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি;

পদের নাম: কো-অর্ডিনেটর;

বিভাগ: অনকোলজি/বায়োটেক/প্যালিয়াটিভ কেয়ার বিভাগ;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা

*টিএ/ডিএ;

*বিশেষ ইনসেনটিভ;

*প্রভিডেন্ট ফান্ড;

*গ্র্যাচুইটি;

*চিকিৎসা সুবিধা;

*গ্রুপ ইনস্যুরেন্স;

*উৎসব বোনাস;

*মোটরসাইকেল সুবিধা;

*বিদেশে ট্যুরের সুযোগ;

আরও পড়ুন: ৪৫ হাজার টাকা বেতনে আবুল খায়ের গ্রুপে চাকরি, সুযোগ ফ্রেশারদেরও

শিক্ষাগত যোগ্যতা

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*ফ্রেশাররাও আবেদন করতে পারবেন;

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে;

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২ নভেম্বর;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিনিউজ ডটকম

ছাত্রাবাসে গাজা সেবন, ৮ শিক্ষার্থী হাতেনাতে ধরা
  • ০৬ আগস্ট ২০২৬
চার দপ্তরে নতুন সচিব নিয়োগ
  • ০৬ আগস্ট ২০২৬
‘রাষ্ট্রবিরোধী কার্যকলাপের’ অভিযোগে জবির ৬৮ শিক্ষকের বিরুদ্…
  • ০৬ আগস্ট ২০২৬
নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, হাসপাতালের নিরাপত্তা প্রধ…
  • ০৬ আগস্ট ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসেও ছড়িয়ে পড়ে আন…
  • ০৬ আগস্ট ২০২৬
গবেষণাপত্র প্রত্যাহারের কারণ ও নৈতিকতা নিয়ে সেমিনারের আয়োজন…
  • ০৬ আগস্ট ২০২৬