জাতীয়করণের দাবিতে শাহবাগ মোড় অবরোধ আউটসোর্সিং কর্মীদের

১৯ অক্টোবর ২০২৪, ১১:৩৩ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৬ AM
রাস্তা অবরোধ আউটসোর্সিং কর্মীদের

রাস্তা অবরোধ আউটসোর্সিং কর্মীদের © টিডিসি ফটো

চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। রাস্তা অবরোধের কারণে শাহবাগ ও এর আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আজ শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন তারা। এসময় কর্মচারী শাহবাগে জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন। অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়। 

আন্দোলনকারীরা বলেন, চাকরি থেকে বহিষ্কার, চলবে না, নিয়মিত বেতন দিতে হবে দিতে হবে’।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, সকাল থেকে সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ এলাকায় রাস্তা অবরোধ কর্মসূচি পালন করছেন। তাদের এই রাস্তা অবরোধের কারণে শাহবাগ ও এর আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্ট হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা ঘটনাস্থলে আছি। 

‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬
পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের আমরণ অনশন
  • ২০ এপ্রিল ২০২৬
বাসভাড়া কত টাকা করে বাড়বে, জানা যাবে কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ঢাবির হলে নবীনদের ‘নিজেদের ফ্লোরে’ তুলছে ছাত্রদল: বাকের
  • ১৯ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবির ছাত্রী হলে তল্লাশি চালিয়ে বৈদ্যুতিক সারঞ্জাম জ…
  • ১৯ এপ্রিল ২০২৬