চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত কাল

১৬ অক্টোবর ২০২৪, ০৫:১০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
কমিশন সরকারি চাকরিতে প্রবেশের বয়স পুরুষদের ৩৫ ও নারীদের ৩৭ বছর করার সুপারিশ করে

কমিশন সরকারি চাকরিতে প্রবেশের বয়স পুরুষদের ৩৫ ও নারীদের ৩৭ বছর করার সুপারিশ করে © ফাইল ফটো

সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর জন্য সরকারের কাছে সুপারিশ করেছে এ সংক্রান্ত পর্যালোচনা কমিটি। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার।

জানা গেছে, বৃহষ্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের এজেন্ডার মধ্যে বয়সসীমা বাড়ানোর বিষয়টিও রয়েছে। এ নিয়ে আলোচনার করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করবেন।

এর আগে, সোমবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন সংস্কার কমিশন সরকারি চাকরিতে প্রবেশের বয়স পুরুষদের ৩৫ ও নারীদের ৩৭ বছর করার সুপারিশ করে। 

বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের সাধারণ বয়স ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

প্রতিবেশী দেশের কথা তুলে ধরে কমিশনের চেয়ারম্যান আবদুল মুয়ীদ চৌধুরী জানিয়েছিলেন, নারীদের বয়সসীমা ৩৭ বছর করার সুপারিশ করা হয়েছে যাতে তারা আরও বেশি সুযোগ পান।

তিনি বলেছিলেন, উপদেষ্টা পরিষদের পরবর্তী বৈঠকে এ প্রস্তাব উত্থাপন করা হবে। এ বিষয়ে আলোচনার পর সরকার সিদ্ধান্ত নেবে। তবে অবসরের বয়সের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এটি সরকার পরে বিবেচনা করবে।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবির বিষয়টি পর্যালোচনার জন্য আবদুল মুয়ীদ চৌধুরীকে প্রধান করে কমিটি গঠন করে সরকার।

চিকিৎসক ছাড়াই চলছে স্বাস্থ্যকেন্দ্র, ডাক্তার নিয়োগে অনেক খ…
  • ০৬ আগস্ট ২০২৬
সিঙ্গারা-সমুচা খাওয়ানোর প্রলোভন, স্কুল শিক্ষার্থীদের মিছিলে…
  • ০৬ আগস্ট ২০২৬
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি…
  • ০৬ আগস্ট ২০২৬
ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতা…
  • ০৬ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐক্যের সংস্কৃতি নষ্ট হতে দেওয়া যাবে…
  • ০৬ আগস্ট ২০২৬
গ্যাস সংকট, লোডশেডিং বন্ধের দাবিতে ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যজো…
  • ০৬ আগস্ট ২০২৬