বৈষম্য নিরসনে ২৫ ক্যাডার কর্মকর্তাদের ফেসবুকে ছবি পরিবর্তন কর্মসূচি শুরু

১৫ অক্টোবর ২০২৪, ০৭:০৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
লোগো

লোগো © সংগৃহীত

আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে একযোগে ফেসবুক প্রোফাইল ছবি পরিবর্তন কর্মসূচি শুরু করেছেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশাসন ছাড়া বাকি ২৫ ক্যাডারের কর্মকর্তারা। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল ৩টা থেকে এ কর্মসূচি শুরু হয়।

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ কৃত্য পেশাভিত্তিক মন্ত্রনালয় প্রতিষ্ঠা (ক্যাডার যার, মন্ত্রণালয় তার), উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল করে উন্মুক্ত পারীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে নিয়োগ ও সকল ক্যাডারের সমতা নিশ্চিতের দাবি জানিয়ে আসছে। ইতোমধ্যে তারা বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে সাক্ষাত করে তাদের দাবিগুলো উপস্থাপন করেছেন।’

এতে আরও বলা হয়, ‘বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডারগুলোর মধ্যে সীমাহীন বৈষম্য রয়েছে। রাষ্ট্রের সামগ্রিক  উন্নয়ন ও প্রফেশনালিজম নিশ্চিতে সিভিল সার্ভিস সংস্কারের মাধ্যমে এ বৈষম্যগুলো নিরসন করা অত্যন্ত জরুরী বলে তারা অনুধাবন করছেন। তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করতে তারা এ শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছে।’

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণে ৯৪৮ কোটি টাকার ব্যয় …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই তথ্যচিত্রের ত্রুটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্র…
  • ০৬ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় নীরব মনস্তাত্ত্বিক বিপর্যয় ও জুলাই-পরবর্তী বাংল…
  • ০৬ আগস্ট ২০২৬
৫৭% স্বাস্থ্যকর্মী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ…
  • ০৬ আগস্ট ২০২৬
বাংলাদেশে আসছেন ভারত ও পাকিস্তানের জননন্দিত দুই তরুণ স্পিকার
  • ০৬ আগস্ট ২০২৬
১১ মাসের রিদা লড়ছে ব্লাড ক্যানসারের বিরুদ্ধে, চিকিৎসায় প্রয়…
  • ০৬ আগস্ট ২০২৬