অফিসার-ম্যানেজার নিচ্ছে ডাচ্‌-বাংলা ব্যাংক, বেতন সর্বোচ্চ ৭০ হাজার

২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৯ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৭ PM
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড

ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড। ব্যাংকটি পাঁচ পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। তবে এই পাঁচ পদের যেকোনো একটিতে প্রার্থীরা আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদনের সুযোগ নেই। আবেদনের শেষ সময় আগামী ৪ অক্টোবর পর্যন্ত। 

প্রতিষ্ঠানের নাম: ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। 

১. পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম চারটি প্রথম শ্রেণি বা বিভাগসহ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন: শিক্ষানবিশকালে বেতন হবে ৭০,০০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পরে ‘সিনিয়র অফিসার’ হিসেবে স্থায়ী হবেন। এরপর নানা সুবিধাসহ মাসিক মোট বেতন হবে ৮০,৮১৫ টাকা।

২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম তিনটি প্রথম শ্রেণি বা বিভাগসহ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনে কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
বেতন: শিক্ষানবিশকালে বেতন হবে ৪০,০০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পরে প্রার্থী চাকরিতে স্থায়ী হবেন। স্থায়ী হওয়ার পরে নিয়মিত বেতন স্কেলে নানা সুবিধাসহ মাসিক মোট বেতন হবে ৪৯,৪০৫ টাকা।

৩. পদের নাম: ট্রেইনি অফিসার সেলস।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম তিনটি প্রথম শ্রেণি বা বিভাগসহ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
বেতন: শিক্ষানবিশকালে বেতন হবে ৩৫,০০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পরে প্রার্থী চাকরিতে স্থায়ী হবেন। স্থায়ী হওয়ার পর নানা সুবিধাসহ মাসিক মোট বেতন হবে ৪৫,৮৫৯ টাকা।

৪. পদের নাম: ট্রেইনি ক্যাশ অফিসার (সিলেট বিভাগের জন্য)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
বেতন: শিক্ষানবিশকালে বেতন ২৬,০০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পরে প্রার্থী চাকরিতে নিয়মিত হবেন। স্থায়ী হওয়ার পরে নিয়মিত নানা সুবিধাসহ মাসিক মোট বেতন হবে ৩৬,০৩৯ টাকা।

আরও পড়ুন: এইচএসসি পাসে বোট ক্লাবে চাকরি, বেতন ছাড়াও থাকছে সুবিধা

৫. পদের নাম: সেলস ম্যানেজার (এজেন্ট ব্যাংকিংয়ের জন্য)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
বেতন: শিক্ষানবিশকালে বেতন ৩২,০০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পরে প্রার্থী চাকরিতে স্থায়ী হবেন। স্থায়ী হওয়ার পরে নিয়মিত নানা সুবিধাসহ মাসিক মোট বেতন হবে ৪২,১৩০ টাকা।

বয়সসীমা: ৩০ বছর। তবে প্রার্থীরা যেকোনো একটি পদে আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদনের তথ্য প্রমাণিত হলে প্রার্থীরা বাতিল হয়ে যাবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

এবারের এসএসসি হবে পরীক্ষার্থীবান্ধব: শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এএসআই নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোরে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ২ হাজার ২৮০ কেন্দ্রে চলছে…
  • ২০ এপ্রিল ২০২৬
রাকসুর ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া, ইমন-মুসলিমা এখন জীবনস…
  • ২০ এপ্রিল ২০২৬