শিক্ষা ক্যাডারের চাকরি ছেড়ে প্রশাসন-পুলিশে ৩ কর্মকর্তা

২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৯ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০২ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত

শিক্ষা ক্যাডারের তিন কর্মকর্তা চাকরি ছেড়ে প্রশাসন ও পুলিশ ক্যাডারে যোগ দিয়েছেন। গত বুধবার ১৮ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। 

এতে বলা হয়, জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের প্রভাষক কাজী রিজওয়ানুল হক চাকরি ছেড়ে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে যোগদান করেছেন। নোয়াখালীর সেনবাগ সরকারি কলেজের প্রভাষক সালাউদ্দিন শাকিল সহকারী পুলিশ সুপার পদে যোগদানের জন্য শিক্ষা ক্যাডারের চাকরি ছেড়েছেন।

একইভাবে রাণী ভবানী সরকারি মহিলা কলেজের প্রভাষক রূপ চাঁদ শিক্ষা ক্যাডারের চাকরি ছেড়ে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে যোগ দিয়েছেন। তারা সবাই ৪১তম বিসিএসে নিয়োগ পেয়েছেন।

জুলাই দিবসে ‘মেসেজ’ পাঠানো নিয়ে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম
  • ০৭ আগস্ট ২০২৬
বাগেরহাটে পুকুর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ০৭ আগস্ট ২০২৬
সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষ, মায়ের কোল থেকে ছিটকে শিশুর ম…
  • ০৭ আগস্ট ২০২৬
আদালদতে নেওয়ার পথে পালিয়ে গেল ওয়ারেন্টভুক্ত আসামি 
  • ০৭ আগস্ট ২০২৬
১০০০ গোলের মাইলফলক থেকে কত দূরে মেসি-রোনালদো
  • ০৭ আগস্ট ২০২৬
বরগুনায় জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটির নেতৃত্বে নাঈম-নিলয়
  • ০৭ আগস্ট ২০২৬