চাকরির বয়সসীমা ৩৫ চায় অ্যাডমিন ক্যাডাররা, জনপ্রশাসনকে জানালো মন্ত্রিপরিষদ 

১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১২ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৮ PM
 ৩৫ আন্দোলন

৩৫ আন্দোলন © সংগৃহীত

চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করতে চায় দেশের প্রশাসন (অ্যাডমিন) ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটি অবসরের বয়সসীমাও বাড়িয়ে ৬৫ বছর করার আবেদন জানিয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের এ আবেদনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জনপ্রশাসন মন্ত্রালয়কে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

বুধবার (১৮ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ থেকে ওই আবেদনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন : চাকরির বয়সসীমা ৩৫: মন্ত্রিপরিষদের চিঠি নিয়ে বিভ্রান্তি

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. সাজ্জাদুল হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি কোন প্রস্তাব বা চিঠি নয়। আমরা শুধু আবেদনটি ফরওয়ার্ড করেছি। যা রুটিন ওয়ার্ক।

দ্যা ডেইলি ক্যাম্পাসের হাতে থাকা ওই চিঠি সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমান সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়সসীমা ৬৫ বছর পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগে। 

আরও পড়ুন : চাকরির বয়সসীমা ৩৫ এর আন্দোলন আপাতত স্থগিত

যুগ্মসচিব মো. সাজ্জাদুল হাসান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধির সম্পৃক্ততা থাকায় সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

৫ হাজার টাকায় প্রধান পরীক্ষক, ৫০০ টাকায় মিলছে এইচএসসির অতির…
  • ০৭ আগস্ট ২০২৬
বিএনপি নেতাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ সহযোগী
  • ০৭ আগস্ট ২০২৬
ডায়াবেটিস চিকিৎসায় নতুন সম্ভাবনা, ওজন কমাতে আসছে ‘জিএলপি-৩’
  • ০৭ আগস্ট ২০২৬
ব্যবহারের যেসব ভুলে প্রেসার কুকারে বিস্ফোরণ হয়
  • ০৭ আগস্ট ২০২৬
প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে সংসদ সদস্যকে আসিফ মাহমুদ…
  • ০৭ আগস্ট ২০২৬
তারকা ফুটবলার ডেভিডকে পিটিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ০৭ আগস্ট ২০২৬