৩৫ প্রত্যাশীদের যা বললেন আসিফ নজরুল

১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৩ PM
আসিফ নজরুল

আসিফ নজরুল

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি নিয়ে আইন উপদেষ্টা ড.আসিফ নজরুল ইসলাম চাকরিপ্রত্যাশীদের ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে বলেছেন, এর একটি সমাধান অবশ্যই হতে যাচ্ছে। রোববার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে ড.আসিফ নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্র-জনতা জোটের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী। 

সাক্ষাৎ শেষে সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মুজাম্মেল মিয়াজী বলেন, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি নিয়ে আইন উপদেষ্টা ড.আসিফ নজরুল ইসলামের বিস্তারিত আলোচনা হয়েছে।
 
ছাত্র-জনতা জোটের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী জানান, আসিফ নজরুল বলেছেন, এ বিষয়টি নিয়ে এরইমধ্যে উপরের মহল সবাই অবগত এবং কাজ চলমান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কারের প্রধান হিসেবে ড.মুয়ীদ চৌধুরীকে নিয়োগ দেয়া হয়েছে। এর আলোকে একটি বৈষম্যবিরোধী সংস্কার কমিশন গঠন হতে যাচ্ছে শিগগিরই। এ কমিশনে সর্বপ্রথম চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে বলেও জানান।

আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাতে ৩৫ প্রত্যাশীরা

ছাত্র-জনতা জোটের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী জানান, আইন উপদেষ্টা আরও বলেছেন, যেহেতু পাশের দেশসহ অনেক দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ কিংবা এর বেশি। তাহলে বিষয়টি অবশ্যই বিবেচনা যোগ্য। তাকে অনুরোধ করা হয়েছে যে, বিষয়টি নিয়ে যেন তিনি গণমাধ্যম কিংবা যেকোনো মাধ্যমে ব্রিফিং করেন।
 
আমরা আরও অনুরোধ করেছি কমপক্ষে একটি স্ট্যাটাসের মাধ্যমে আসিফ নজরুল যেন জানিয়ে দেন যাতে, সবাই বিষয়টি নিয়ে আশ্বস্ত হতে পারেন। তিনি কথা দিয়েছেন খুব শিগগিরই এ নিয়ে ব্রিফিং করবেন এমন আশাবাদ ব্যক্ত করেন মুজাম্মেল মিয়াজী।
 
চাকরিপ্রত্যাশীদের উদ্দেশ্য করে আসিফ নজরুল আরও বলেন, তোমরা অনেকদিন আন্দোলন করেছ সময় বাড়ানো নিয়ে। এখন এত ধৈর্য্য হারা হলে চলবে না। ধৈর্য্য ধরতে হবে; এর একটি সমাধান অবশ্যই হতে যাচ্ছে।

লঞ্চের ধাক্কায় তরমুজবোঝাই ট্রলারডুবি, নিখোঁজ ২ জনের মরদেহ উ…
  • ২৫ মার্চ ২০২৬
জুলাই সেশনে এফসিপিএস-এমসিপিএস পরীক্ষায় আবেদন আহ্বান বিসিপিএ…
  • ২৫ মার্চ ২০২৬
কুমিল্লায় কুস্তি খেলতে গিয়ে খেলোয়াড়ের মৃত্যু
  • ২৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান নিয়োগে পদসংখ্যা কমল ৬০৮টি
  • ২৫ মার্চ ২০২৬
নকলমুক্ত এসএসসির জন্য প্রতিটি কেন্দ্রে সিসিটিভি বসছে
  • ২৫ মার্চ ২০২৬
গোল মরিচ ও অলিভ অয়েল কীভাবে খাবারের পুষ্টি কয়েক গুণ বাড়ায়?
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence