এ বছর আর কয়দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবিরা?

১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৩ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:৩৩ PM
এবছর আর কয়দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবিরা?

এবছর আর কয়দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবিরা? © সংগৃহীত

২০২৪ সাল শেষ হতে আর বাকী আছে মাত্র তিন মাস। বছরের অধিকাংশ সরকারি ছুটিই প্রায় শেষ হয়ে এসেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী এ বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে।  

সরকারি ছুটির তালিকা থেকে জানা যায়, চলতি মাসে ১৬ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে একদিন সরকারি ছুটি আছে। এ ছাড়া আগামী ১৩ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে একদিন করে সরকারি ছুটি পাওয়া যাবে।

ঐচ্ছিক ছুটি

মুসলিম পর্ব : ১৫ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজদাহাম।

হিন্দু পর্ব :  ২ অক্টোবর মহালয়া, ১১ ও ১২ অক্টোবর দুর্গাপূজা (অষ্টমী-নবমী), ১৬ অক্টোবর লক্ষ্মীপূজা এবং ৩১ অক্টোবর শ্যামা পূজা।

খ্রিস্টান পর্ব :  ২৪ ও ২৬ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মোৎসব (বড়দিনের আগে ও পরের দিন)।

বৌদ্ধ পর্ব : ১৬ সেপ্টেম্বর মধু পূর্ণিমা (ভাদ্র পূর্ণিমা) এবং ১৬ অক্টোবর প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)।

প্রজ্ঞাপনে বলা হয়, একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিনদিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেয়া যাবে। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেয়া যাবে।

ট্যাগ: ছুটি
তিতুমীরের পুরাতন বিজ্ঞান ভবন সংস্কারে নেই অগ্রগতি, ঝুঁকিপূর…
  • ০৭ আগস্ট ২০২৬
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
  • ০৭ আগস্ট ২০২৬
দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ০৭ আগস্ট ২০২৬
সেদ্ধ ডিম নাকি অমলেট—ওজন কমাতে কোনটি বেশি কার্যকর?
  • ০৭ আগস্ট ২০২৬
শিবির সংশ্লিষ্টতার কারণে কর্মচারীকে ছাত্রদল নেতার মারধর ও চ…
  • ০৭ আগস্ট ২০২৬
শিক্ষাব্যবস্থায় বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ও আমাদের সংকট
  • ০৭ আগস্ট ২০২৬