হজ গাইড নিয়োগ দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়, লাগবে যেসব যোগ্যতা

০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫০ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৪ AM
হজ গাইড নিয়োগ দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

হজ গাইড নিয়োগ দিচ্ছে ধর্ম মন্ত্রণালয় © সংগৃহীত

ধর্ম মন্ত্রণালয় হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীদের আগামী ১৫ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি কোনও আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের শর্তাবলীর মধ্যে রয়েছে:

১. প্রার্থীকে ন্যূনতম একবার পবিত্র হজ পালনের অভিজ্ঞতা থাকতে হবে।

২. প্রার্থীর বয়স ন্যূনতম ৩২ বছর ও সর্বোচ্চ ৬২ বছর। প্রার্থীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।

৩. প্রার্থীকে ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে।

৪. শুদ্ধভাবে পবিত্র কোরআন তিলাওয়াত ও হজের মাসআলা-মাসায়েল জানতে হবে।

৫. অন্যান্য যোগ্যতা থাকা সাপেক্ষে ৪৪ জন হজযাত্রী সংগ্রহকারী প্রার্থী অগ্রাধিকার পাবেন।

৬. প্রার্থীকে স্মার্টফোন, e-Hajj BD মোবাইল অ্যাপ ও হোয়াটসঅ্যাপ ব্যবহারে পারদর্শী হতে হবে।

৭. কঠোর পরিশ্রমী ও আচরণে বিনয়ী হতে হবে।

৮. আরবি ভাষায় পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

৯. সাক্ষাৎকারে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের প্রশিক্ষণে আবশ্যিকভাবে অংশগ্রহণ করতে হবে।

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই ১৫০০ জন নেবে দারাজ, কর্মস্থল নিজ জেলা

১০. এর আগে হজ গাইড হিসেবে দায়িত্বে অবহেলা বা শৃঙ্খলাভঙ্গের কারণে অভিযুক্ত ব্যক্তির আবেদন বাতিল বলে গণ্য হবে।

১১. সাক্ষাৎকারে উপস্থিতির জন্য প্রার্থীকে কোনও প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না।

আবেদন করবেন যেভাবে
আগ্রহীদের আগামী ১৫ অক্টোবরের মধ্যে হজ পোর্টালের www.hajj.gov.bd/hajjguide ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের বিষয়ে ১৬১৩৬ নম্বরে ফোন করে প্রয়োজনীয় তথ্য জানা যাবে।

বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
  • ০৭ আগস্ট ২০২৬
দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ০৭ আগস্ট ২০২৬
সেদ্ধ ডিম নাকি অমলেট—ওজন কমাতে কোনটি বেশি কার্যকর?
  • ০৭ আগস্ট ২০২৬
শিবির সংশ্লিষ্টতার কারণে কর্মচারীকে ছাত্রদল নেতার মারধর ও চ…
  • ০৭ আগস্ট ২০২৬
শিক্ষাব্যবস্থায় বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ও আমাদের সংকট
  • ০৭ আগস্ট ২০২৬
নিয়মিত ভাতের মাড় পান করলে ত্বকে আসবে যে ৫ পরিবর্তন
  • ০৭ আগস্ট ২০২৬