চাকরির বয়সসীমা ৩৫ বছরের দাবিতে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়

১৭ মে ২০২৪, ০৫:৫৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
পুলিশের ব্যারিকেটের মুখে ৩৫ প্রত্যাশীরা

পুলিশের ব্যারিকেটের মুখে ৩৫ প্রত্যাশীরা © সংগৃহীত

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা। শুক্রবার (১৭ মে) বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

এদিন রাজু ভাস্কর্যের সমাবেশ শেষে মিছিল নিয়ে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে গিয়ে অবস্থান নেন তারা। এসময় পুলিশের বাধার মুখে আন্দোলনকারীরা। শাহবাগে পুলিশ-আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ ব্যারিকেট তুলে নিলে তারা আবার মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের দিকে ফিরে যান।

আন্দোলনকারীরা বলেন, আজ পর্যন্ত কোনো ছাত্র আন্দোলন বিফলে যায়নি। আমরা চাই রাষ্ট্র ব্যবস্থাকে উন্নত করে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করে ঘরে ফিরতে। বিগত ১২ বছর ধরে এই আন্দোলন চলমান রয়েছে। কোনো অদৃশ্য শক্তির কারণে আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে না।

উল্লেখ্য, ২৯ এপ্রিল জনপ্রশাসনমন্ত্রী বরাবর শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সুপারিশের পর গত ১১ মে থেকে আবারও আন্দোলনে নেমেছেন ৩৫ প্রত্যাশীরা। এরপর থেকে গণভবন অভিমুখে পদযাত্রা, গণঅনশন, কাফনের কাপড় পরে মিছিলসহ নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।

দাবির পক্ষে কোনো সরকারি সিদ্ধান্ত না আসায় আজ শুক্রবার সমাবেশ করার ঘোষণা দেন আন্দোলনকারীরা। এদিকে সম্প্রতি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ব্যাখ্যার পর শিক্ষামন্ত্রীর সুপারিশের আর কোনো কার্যকারিতা নেই বলে তিনি জানিয়েছেন।

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯
  • ০৭ আগস্ট ২০২৬
ঢাবির বাসে ‘দম্পতি’ পাশাপাশি বসা নিয়ে বিরোধ, শিক্ষার্থীদের …
  • ০৭ আগস্ট ২০২৬
মেহেরপুরে অনলাইন ক্যাসিনো চক্রের হোতা ওয়াসিম হালদার গ্রেপ্ত…
  • ০৭ আগস্ট ২০২৬
শুধু রাবিতেই প্রজনন বিরল প্রজাতির বামুনশালিকের
  • ০৭ আগস্ট ২০২৬
তিতুমীরের পুরাতন বিজ্ঞান ভবন সংস্কারে নেই অগ্রগতি, ঝুঁকিপূর…
  • ০৭ আগস্ট ২০২৬
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
  • ০৭ আগস্ট ২০২৬