‘চাকরিতে বিভিন্ন ক্যাডারের বৈষম্য শূন্যে আনতে পদক্ষেপ গ্রহণ করা হবে’

১৪ জানুয়ারি ২০২৪, ০৫:৪৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
নতুন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন

নতুন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন © সংগৃহীত

সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডারের মধ্যে বৈষম্য শূন্যে আনার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নতুন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি পেয়ে নতুন মন্ত্রিসভায় জনপ্রশাসনমন্ত্রী হয়েছেন তিনি। নিয়োগ পাওয়ার পর আজ রবিবার সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফরহাদ হোসেন।

এ সময় আন্তক্যাডার বৈষম্য নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে নতুন ফরহাদ হোসেন বলেন, ক্যাডার বৈষম্যের বিষয়গুলো ইতিমধ্যে যথার্থভাবে দেখার চেষ্টা করা হয়েছে। সামনের দিনে এগুলো নিয়ে কাজ করার সুযোগ থাকবে। তারা (সরকার) চাইবে এই বৈষম্য যাতে শূন্যে আসে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

সরকারের বর্তমান মেয়াদে কর্মসংস্থানের ওপর জোর দেওয়া হবে বলেও জানান জনপ্রশাসনমন্ত্রী। তিনি বলেন, কর্মসংস্থান তৈরিতে জনপ্রশাসন মন্ত্রণালয় সর্বাত্মক চেষ্টা করে যাবে। মানুষকে কাজের মধ্যে সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য।

ফরহাদ হোসেন বলেন, আমরা কর্মসংস্থান তৈরি করার কথা বলেছি। প্রতিবছর ২০ লাখ কর্মসংস্থান হবে। সেক্ষেত্রে জনপ্রশাসনের বিশাল ভূমিকা রয়েছে। সরকারি পদগুলো পূরণ করাসহ বেসরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানগুলোর শূন্যপদগুলো পূরণ করা। বেসরকারিভাবেও যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরা কাজ করব। এক্ষেত্রে প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আমরা সবসময়ই প্রশিক্ষণে গুরুত্ব দিচ্ছি। আমি চাই, প্রযুক্তিগতভাবে আমাদের কর্মকর্তারা দক্ষ হবেন। আমরা সবদিকে জোর দিচ্ছি। নির্বাচনের যে ইশতিহার আমরা দিয়েছি, তা বাস্তবায়নে আমাদের মন্ত্রণালয় পদক্ষেপ নেবে ও কাজ করবে।

পরবর্তী পরিকল্পনা জানতে চাইলে জনপ্রশাসনমন্ত্রী বলেন, আমাদের কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বেকারের সংখ্যা এখন তিন শতাংশ। এটা আরও কমিয়ে আনতে চাই। আমাদের অর্থনৈতিক অঞ্চলগুলো রয়েছে। সবমিলিয়ে আমাদের একটা পরিকল্পনা থাকবে।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬