৪১তম বিসিএস

১৭০ সহকারী প্রকৌশলীর নিয়োগ শেষ করতে হাইকোর্টের রুল

১৪ জানুয়ারি ২০২৪, ০৩:০১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ছবি

৪১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ (৯ম গ্রেড) সহকারী প্রকৌশলী (পুর) নন-ক্যাডার পদে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের অধীনে ১৭০টি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে রুল জারি করেছেন হাইকোর্ট।‌ রুলে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত রিটের শুনানি শেষে রোববার (১৪ জানুয়ারি) হাইকোর্টের  বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির।

রুলের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার সোলায়মান তুষার।‌ ৪১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ (৯ম গ্রেড) সহকারী প্রকৌশলী (পুর) পদে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের অধীনে ১৭০টি নন-ক্যাডার পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে গত ১৭ ডিসেম্বর মো. নয়ন হাসানসহ ৭ জন আবেদনকারী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই রিট দায়ের করেন।

আবেদনকারীরা সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সিভিল বিভাগ থেকে পাস করেছেন। তারা ৪১তম বিসিএস পরীক্ষায় এমসিকিউ, লিখিত ও  ভাইভায় উত্তীর্ণ হন।

জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ১৫৬টি পদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৭টি পদ ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধিদপ্তরের অধীনে ৭টি পদে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে অধিযাচন পাঠানো হয়। কিন্তু সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ (৯ম গ্রেড) সহকারী প্রকৌশলী (পুর) ১৭০টি নন-ক্যাডার পদে আবেদন আহ্বান না করেই নন-ক্যাডার পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে গত ০৭ই ডিসেম্বর। অথচ নন-ক্যাডার পদে আবেদন আহ্বান করার আগেই জন প্রশাসন মন্ত্রণালয়ে অধিযাচন পাঠানো হয়েছিল বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তর থেকে।

নিয়ম অনুযায়ী শূন্য পদ ও অধিযাচন থাকা সাপেক্ষে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা। কিন্তু ৪১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ (৯ম গ্রেড) সহকারী প্রকৌশলী (পুর) নন-ক্যাডার পদের ক্ষেত্রে করা হয়নি।

আগামী ৪ সপ্তাহের মধ্যে জন প্রশাসন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটে জন প্রশাসন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, পিএসসির চেয়ারম্যান ও সচিব, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে বিবাদী করা হয়েছে।‌

এ বিষয়ে আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির বলেন, আশা করি জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিবাদীরা  অতি দ্রুতই হাইকোর্টের রুলের জবাব দেবে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে রিক্লেইমিং বাংলাদেশ বইয়ের মোড়ক উন্…
  • ০৮ আগস্ট ২০২৬
নিয়োগপত্রের দাবিতে সচিবালয়ের সামনে ঘাস খেলেন শিক্ষকপ্রার্থী…
  • ০৮ আগস্ট ২০২৬
ইউপি সদস্যের বিবাহিত বোন পান বিধবা ভাতা, বাবা-ছেলে-ভাতিজা প…
  • ০৮ আগস্ট ২০২৬
কলেজ মাঠে কচু গাছ রোপণ করে শিক্ষার্থীদের ভিন্নধর্মী প্রতিবা…
  • ০৮ আগস্ট ২০২৬
বাংলাদেশের তরুণ প্রজন্ম: সম্ভাবনা, সংকট ও আগামীর রাষ্ট্রচিন…
  • ০৮ আগস্ট ২০২৬
এসএসসির খাতা চ্যালেঞ্জে নতুন নিয়ম, আবেদন যেভাবে
  • ০৮ আগস্ট ২০২৬