নৌবাহিনীতে নেবে কমিশন্ড অফিসার, আবেদনের সুযোগ বিবাহিতদেরও

০১ জানুয়ারি ২০২৪, ১০:৪৭ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
নৌবাহিনীতে নেবে কমিশন্ড অফিসার

নৌবাহিনীতে নেবে কমিশন্ড অফিসার © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিষ্ঠানটি ২০২৪বি ডিইও ব্যাচে ‘কমিশন্ড অফিসার’ পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ জানুয়ারি পর্যন্ত। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী

ব্যাচের নাম: ২০২৪বি ডিইও ব্যাচ

পদের নাম: কমিশন্ড অফিসার

১.শাখার নাম: শিক্ষা শাখা (বিবিধ বিষয়), নারী ও পুরুষ

শিক্ষাগতযোগ্যতা: ইংরেজি/পদার্থ/রসায়ন/গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ এবং স্নাতকে সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) থাকতে হবে।

২.শাখার নাম: শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার), পুরুষ ও মহিলা।

শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) থাকতে হবে।

৩.শাখার নাম: শিক্ষা শাখা (মেডিকেল), পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস-সহ ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ (৫ স্কেলে) থাকতে হবে।

শারীরিক যোগ্যতা: পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। নারীদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি।

আরও পড়ুন: ম্যানেজমেন্ট ট্রেইনি নেবে বেসরকারি উন্নয়ন সংস্থা, লাগবে না অভিজ্ঞতা

বয়স: ০১ জুলাই ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর

বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত

আবেদন ফি: মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৭০০ টাকা পাঠাতে হবে।

আগ্রহীরা এই joinnavy.navy.mil.bd  ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২৪বি ডিইও ব্যাচ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নির্দেশনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবির জুলাই-৩৬ হলে ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টেবিল টেনিস খেলোয়ার খই খইয়ের রাজসিক বিদায়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দূরত্ব থাকার পরও বিদ্যালয়ে নিয়মিত যাওয়া ছাত্রীদের সাইকেল দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৭ পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬