হাতের লেখা সুন্দর হলে পাবেন পল্লী বিদ্যুতে চাকরি

৩০ ডিসেম্বর ২০২৩, ০৩:১০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
পল্লী বিদ্যুতে চাকরি

পল্লী বিদ্যুতে চাকরি © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২। প্রতিষ্ঠানটি মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে এক বছর মেয়াদি চুক্তিভিত্তিতে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৮ জানুয়ারি।

পদের নাম: মিটার রিডার কাম ম্যাসেঞ্জার

পদ সংখ্যা: ৩৫টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে চারটি মৌলিক গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে। প্রার্থীর হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে।

অন্যান্য যোগ্যতা: প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ ও বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে এবং পবিসের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহকদেরকে অবহিত করতে হবে।

বেতন: মূল বেতন ১৪ হাজার ৭০০ টাকা। এছাড়া অন্যান্য ভাতা রয়েছে। 

বয়স: ২৮ ডিসেম্বর তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। ১৮ বছরের কম বয়সীদের আবেদন করার প্রয়োজন নেই। প্রার্থীর বয়স কম–বেশি হলে আবেদন গ্রহণযোগ্য হবে না। বয়সের প্রমাণ হিসেবে এসএসসি/সমমানের সনদ বিবেচিত হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আরও পড়ুন: ১৭ বছরেই সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি, এসএসসি পাসেই আবেদন

জামানত: নিরাপত্তা জামানত হিসেবে পল্লী বিদ্যুৎ সমিতির ক্যাশ শাখায় ১০ হাজার টাকা জমা দিতে হবে।

আগ্রহীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। ময়মনসিংহ/গাজীপুর জেলা বাদে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

৭ পরিবর্তন নিয়ে মাঠে ব্রাজিল, মোবাইলে দেখবেন যেভাবে
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে ৯ মাসে ৮৫ সাপ উদ্ধার, বিষধর ১৫টি; আতঙ্কে শিক্ষার্থীরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মেরিন ইঞ্জিনিয়ারের স্বপ্ন থেকে বিচারক, লীনা বললেন—‘জীবন কতট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মানসিক চাপে বাড়ছে আত্মহত্যার প্রবণতা, ক্যাম্পাসে নেই স্থায়ী…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদন ১৫ অক্ট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডুসাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ তোহা, সাধারণ সম্পাদক আজ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬