নন-ক্যাডার থেকে ৮৩ জনকে নির্বাচন কর্মকর্তা নিয়োগ

০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:০৭ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৬ PM
নির্বাচন ভবন

নির্বাচন ভবন © ফাইল ছবি

৪০তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার পদের প্রার্থীদের মধ্য থেকে ৮৩ জনকে উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ে ৪০তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার পদের প্রার্থীদের মধ্য হতে ৮৩ জনকে ‘উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা’ পদে নিয়োগ দিয়ে আজ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রার্থীদেরকে আগামী ১২ ডিসেম্বর, ২০২৩ তারিখে সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকা বরাবর যোগদানপত্র দাখিল করার জন্য নিয়োগপত্রে বলা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এই নিয়োগ নির্বাচন কমিশনের কাজে বড় সহায়ক ভূমিকা রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬