চবি শিক্ষার্থীদের জন্য ইমার্জেন্সি হেল্পলাইন সেবা চালু

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৬ PM
চবিতে ইমার্জেন্সি হেল্পলাইন সেবা চালু

চবিতে ইমার্জেন্সি হেল্পলাইন সেবা চালু © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ২৪/৭ জরুরি সেবা প্রদানের লক্ষ্যে ইমার্জেন্সি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসনের ‍উদ্দোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহযোগিতায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ০৯১০-৮৮৯০০০ নাম্বারে কল করলেই ২৪/৭ ইমার্জেন্সি সেবা পাবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দিন বলেন, এই ২৪/৭ জরুরি হেল্পলাইন শিক্ষার্থীদের নিরাপত্তা ও জরুরি সেবা নিশ্চিত করবে এবং ক্যাম্পাসে সেবার মান উন্নয়নে সহায়ক হবে। আমি আশা করি, শিক্ষার্থীরা এই সুযোগ সঠিকভাবে ব্যবহার করবে এবং এটি তাদের দৈনন্দিন জীবনে সহায়তা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ, নির্বাহী সদস্য সোহানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক জনাব ফজলে রাব্বি তৌহিদ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগে জরুরি হেল্পলাইন না থাকার কারণে নানা গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হত।

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির অংশ হিসেবে আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে, চবিতে ২৪/৭ জরুরি হেল্পলাইন চালু করব। এ উদ্যোগে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ।

জানা যায়, নবপ্রবর্তিত এই হেল্পলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা সপ্তাহের যেকোনো দিন ও যেকোনো সময়ে প্রয়োজনীয় জরুরি তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন। এ হেল্পলাইনের আওতায় থাকবে মেডিক্যাল সেবা, প্রক্টর অফিস, নিরাপত্তা দপ্তর, ইঞ্জিনিয়ারিং অফিস, আইসিটি সেল এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও চাকসু প্রতিনিধিবৃন্দ আশা প্রকাশ করেন যে, এ উদ্যোগ শিক্ষার্থীদের তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি ক্যাম্পাসে সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিনিয়র অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ জুলাই পর্…
  • ১৬ জুলাই ২০২৬
আবারও দুই দিনে ফিরছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস
  • ১৬ জুলাই ২০২৬
আড়াই কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২
  • ১৬ জুলাই ২০২৬
এইচএসসিতে আজ সবচেয়ে কম বহিষ্কার 
  • ১৬ জুলাই ২০২৬
যৌথ অভিযানে উদ্ধার ২৪ বন্যপাখি, প্রাকৃতিক আবাসে অবমুক্ত
  • ১৬ জুলাই ২০২৬
অজ্ঞান হয়ে স্কুলের টয়লেটে আটকে ছিল শিক্ষার্থী নিরব, ৯৯৯-এ উ…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence