সূত্রাপুর থানার ওসি বদল চেয়ে ইসিতে বিএনপি প্রার্থী ইশরাক

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৩ PM
ইশরাক হোসেন

ইশরাক হোসেন © ফাইল ফটো

পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে রাজধানীর সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। এ বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিক আবেদন করেছেন তিনি।

একই সঙ্গে সূত্রাপুর এলাকার কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিবর্তনের দাবিও জানিয়েছেন বিএনপির এই প্রার্থী।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে এসব দাবি তুলে ধরেন ইশরাক হোসেন। সাক্ষাৎকালে তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট থানার ওসির আচরণ নিরপেক্ষ নয়, যা আসন্ন নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে ব্যাহত করতে পারে।

ইশরাক হোসেন বলেন, ভোটের সুষ্ঠুতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে পক্ষপাতের অভিযোগ থাকা কর্মকর্তাকে পরিবর্তন করা জরুরি।

এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬